বিজিবি সুশৃঙ্খল ও গুরুত্বপূর্ণ বাহিনীতে পরিণত হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্দেশে বলেছেন, ‘আপনারা একটি বড় ও ঐতিহ্যবাহী বাহিনীর গর্বিত সদস্য। এই বাহিনী গঠনের পর থেকে গত ২১৮ বছরে বিভিন্ন পরিবর্তন অব্যাহত রয়েছে। এই বাহিনী এখন দেশের একটি সুসজ্জিত, সুশৃঙ্খল ও গুরুত্বপূর্ণ বাহিনীতে পরিণত হয়েছে।’ খবর বাসসের।
আজ রোববার সকালে পিলখানায় বিজিবির নবগঠিত আটটি অঞ্চল ও ইউনিটের পতাকা উত্তোলন উপলক্ষে দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির আরও সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘আমরা চারটি অঞ্চল, চারটি সেন্টার, ১১টি ব্যাটালিয়ন ও আঞ্চলিক গোয়েন্দা ব্যুরো প্রতিষ্ঠাসহ জনবল বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে এই বাহিনীর একটি নতুন অর্গানোগ্রাম অনুমোদন করেছি।’ তিনি বলেন, এতে বিজিবি সদস্যদের পদোন্নতি প্রদানে এবং দায়িত্ব পালনে সহায়ক হবে।
কোনোভাবে শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বিজিবির সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার বিজিবির সদস্যদের প্রশিক্ষণের মান বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে।
শেখ হাসিনা আরও বলেন, চারটি নতুন অঞ্চল গঠন এবং বর্ডার সিকিউরিটি ব্যুরো, আইসিটি ব্যাটালিয়ন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং ৪৯ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন বর্তমান সরকারের গৃহীত যুগান্তকারী পদক্ষেপ।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনীর সদস্যদের পারিবারিক রেশন ৬০ ভাগ থেকে বাড়িয়ে শতভাগ করাসহ নন-ফাইটার সদস্যদের ভাতা প্রদান ও প্রতিটি বর্ডার আউট পোস্টে (বিওপি) চারটি করে মোটরসাইকেল প্রদান এবং ১৮০টি বিওপিতে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, পাশাপাশি ১৬৫টি বিওপিতে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এবং চলতি বছরে আরও ১৬৮টি প্যানেল স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী ১০ জন সুবেদার মেজরকে সহকারী পরিচালকের ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এর আগে সদ্য গঠিত চারটি অঞ্চল ও চার ইউনিটের পতাকা উত্তোলন করেন।
সূত্র প্রথমআলো
জাতির বিবেক এর কাছে প্রশ্ন যেখানে আমাদের দেশ এর স্বাধীনতার বয়স ৪২ বছর সেখানে
এই বাহিনী গঠনের পর থেকে গত ২১৮ বছরে বিভিন্ন পরিবর্তন অব্যাহত রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২১৮ বছর বলতে কি বুঝিয়েছেন ঠিক বুজতে পারলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



