somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলাগাছ মন্ত্রী দিলীপ

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কলাগাছ মন্ত্রী দিলীপ



শুধু মন্ত্রী হতে কিছু লাগে না। আশ্চর্য দেশ আমাদের! আবুল, কাবুল, বাবর, আকবর, প্রদীপ, দিলীপ সবাই মন্ত্রী হতে পারেন। ভাগ্যবান মানুষ দিলীপ ভাই। এরশাদ পতনের পর সোনালী ব্যাংকে এসেছিলেন, চট্টগ্রামের আগ্রাবাদে। ভাগ্য পরিবর্তনে যখন স্বল্প ঋণের আশায়। কিন্তু তিনি শিল্পপতি হতে পারেননি। পরে ভাগ্য খুলেছে শিল্পমন্ত্রী হয়ে।
কী যোগ্যতা, কী মেধা বা শিক্ষা কেউ জানে না। জানার প্রয়োজনও পড়ে না। এ দেশের শিল্পমন্ত্রী হওয়ার যোগ্যতা কী? কথায় কথায় ভারতের পি-ি চটকাই আমরা। ভালোটা নিই না। প্রণব বাবুর বিদায়ের পর চিদামবরমকে বরণ করেছে সেই দেশ। ভারী চশমার এই ভদ্রলোকের জ্ঞান পৃথিবী বিদিত।
শিল্পমন্ত্রী হিসেবে দিলীপ বড়–য়ার অবদান আর যাই হোক, সহযোগী কাগজ প্রথম আলোয় আসিফ নজরুল লিখেছেন তিনি ফুলে ফেঁপে উঠেছেন। তাঁর বিত্ত-বৈভবও ফুলে উঠেছে কলাগাছের মতো। সে আর নতুন কী! এমনটা বাম নামে পরিচিত কাজী জাফরের বেলায়ও দেখেছি। ফুলতে ফুলতে এখন সেই ফোলা কমানোর জন্য অস্ট্রেলিয়ায় এসে হাসপাতলে শুয়ে থাকেন। এদেশের রিফিউজি কোটায় সাহায্য প্রার্থনা করে সংবাদ শিরোনাম হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ‘চিনি জাফর’।
মার্কসবাদী পশ্চিমবঙ্গ তাদের আমলে অসীম বাবুকে বসিয়েছিল যোগ্য আসনে। মার্কসবাদ বা সাম্যবাদ জনগণের জন্য সাম্য চাইলেও পদ বণ্টনে সাম্যে বিশ্বাস করে না। যে কারণে জ্যোতি বসু কখনও মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে শ্রেণীহীন মন্ত্রিসভা বানাতে নিচে নেমে আসেননি।
বাম জমানা বা বাম ঘরানারও একটা তরিকা আছে। কোনো তরিকা বা নিয়মে না পড়া দিলীপ বড়ুয়া কীভাবে বঙ্গদেশের ঘাড়ে শিল্পমন্ত্রী হয়ে বসলেন, প্রধানমন্ত্রী ও খোদা ব্যতীত কেউই জানে না। রাজনৈতিক বিবেচনায়ও তিনি আওয়ামী লীগের সমর্থক বা সহমর্মী কেউ নন।
সাম্যবাদী দলের ভূমিকা বঙ্গবন্ধুর আমলে ছিল ভয় ও উদ্বেগের। বঙ্গবন্ধুর মৃত্যুর ঠিক আগের দিনও এরা জনযুদ্ধ নামে কিলিং আর স্বাধীন দেশের ইতিহাস না-মানার কাজে ব্যস্ত ছিল। দিলীপ বড়–য়া সে দলের উত্তরাধিকারী। বিগত এক বা দুই দশকে তিনি মত পরিবর্তন করে ইনু বা মেননের মতো ডিগবাজি খেয়েছেন এমনও জানা যায় না। তারপরও ডিজিটাল মন্ত্রিসভার শিল্পমন্ত্রী।
তিনি নাকি চীন-কোরিয়াসহ বাম শাসিত দেশের কানেকশনে এই পদটি পেয়েছেন। যে কারণেই হোক দিলীপ বড়ুয়ার ভাগ্যে শিকে ছিড়েছে। জীবনে ঘনঘন জামানত বাজেয়াপ্ত আর সহস্রাধিক ভোট না পাওয়ার পরও দেখিয়ে দিয়েছেন মন্ত্রী হওয়া কাহাকে বলে। নিবেদিতপ্রাণ ত্যাগী আওয়ামী লীগাররা জানালেন, ত্যাগ তিতিক্ষা নিষ্ঠা বা দলের জন্য জান দেয়ার অর্থ হলো আঙুল চোষা। দল ক্ষমতায় এলে মেনন, ইনু, দিলীপ বড়ুয়ারা একশ আশি ডিগ্রি এঙ্গেলে ঘুরে নৌকা মার্কায় জিতে অথবা ভোটে না দাঁড়িয়েই ফায়দা লুটবে।
দেশ এগুচ্ছে মানুষ স্বাবলম্বী হচ্ছে। বাংলাদেশের তরুণ-তরুণীদের অনেকেই বিদেশে শিক্ষা ও উপার্জন শেষে দেশে ফিরে গিয়ে কথিত উন্নত দেশকেও তাক লাগিয়ে দিচ্ছে। রাজনীতির আশীর্বাদপুষ্ট মন্ত্রী করেছেন তার উল্টো কাজ। দেশকে শরণার্থী ও ভিখারির দেশ বানিয়ে মজা লুটতে আপত্তি নেই তাদের।
ভাগ্যবান দিলীপ বড়ুয়া।
অধঃপতিত রাজনৈতিক আদর্শ ও নিষ্ঠাহীনতার প্রতীক হতে পারাও কম কথা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ফিরে তাকিয়েছেন? দেখেছেন তার আশপাশে এরা কারা? এরশাদ, মেনন, ইনু, দিলীপ বড়ুয়ার ভিড়ে হারিয়ে যাওয়া তোফায়েল, আমু, মঞ্জুর, আক্তারুজ্জামানরা উধাও। এমন অবস্থা আগেও দেখেছি আমরা। ঐকমত্যের সরকারে থাকা আসম আব্দুর রব আজ কোথায়? আজ তিনি কী বলছেন? পারলে দুই নেত্রীর মু- কর্তনে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তেও আপত্তি নেই তার। দিলীপ বড়ুয়া শিল্পমন্ত্রিত্ব বা পদ হারালে কি তাই করবেন না?

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×