somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংসদের কার্যালয় থেকে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দলীয় লোকের কোন অবৈধ কার্য্যকলাপ ধরা পরলে, সেটা নাম ভাঙিয়ে করা হচ্ছে যত সব আজগবী কতা বার্তা। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনা।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সরকার দলীয় সাংসদ মনোরঞ্জনশীল গোপালের কার্যালয় থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দীপংকর রাহা ওরফে বাপ্পীকে গতকাল শনিবার রাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ রোববার বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এটিএম শাহিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দল গতকাল রাত ১০টার দিকে বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকায় সাংসদের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ২৮ বোতল ফেনসিডিলসহ দীপংকর রাহা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনাস্থল থেকে বাপ্পির সহযোগী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. মনোয়ার হোসেন পালিয়ে যায়।’ এটিএম শাহিন আহমেদ এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম সিদ্দিকী অভিযানে নেতৃত্ব দেন।
এটিএম শাহিন আহমেদ আরও বলেন, সাংসদের কার্যালয় হলেও দীপঙ্কর রাহা, মনোয়ার হোসেনসহ একটি প্রভাবশালী মহল সরকারী দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখল, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিল। এলাকার মানুষ ওই প্রভাবশালী গ্রুপটির নাম দিয়েছে ‘কাফঝাপ বাহিনী’।
বীরগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনায় থানার উপপরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে দীপঙ্কর ও পলাতক মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, দীপঙ্কর ও মনোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ভাঙচুরসহ অনেক মামলা আছে। তাঁরা এলাকায় সাংসদ মনোরঞ্জনশীল গোপালের আশীর্বাদপুষ্ট হওয়ায় দাপটের সঙ্গে চলাফেরা করে। বীরগঞ্জবাসী কাফঝাপ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার সাহস পায় না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া আজ বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, দীপঙ্করদের বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। দল সন্ত্রাসীদের পক্ষে নয়। আইন অনুযায়ী তাঁদের সাজা হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য গত বছরের ১০ অক্টোবর মার্কিন প্রবাসী মো. আক্তারুজ্জামান চৌধুরী বীরগঞ্জ পৌর এলাকায় বাড়ি নির্মাণ কাজ শুরু করলে দীপঙ্কর রাহা এবং মনোয়ার হোসেনের নেতৃত্বে কাপঝাপ বাহিনী পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয় তাঁরা। ঘটনায় আক্তারুজ্জামান চৌধুরী মামলা করতে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। বাধ্য হয়ে তাঁর স্ত্রী জেসমিন আরা চৌধুরী বাদী হয়ে দিনাজপুর মূখ্য হাকিম আদালতে মামলা করেন। গত ২৬ অক্টোবর প্রথম আলোর ৫ পাতায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×