এতদিন জানতাম কুমিল্লা কলেজের ছাত্রী তনুকে ক্যান্টনমেন্টের ভিতরেই ধর্ষণ করে খুন করা হয়েছে।
এখন আবার কবর থেকে তুলে ২য় বার ময়নাতদন্তের পর সেনা জানিয়েছে কোনরকম ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি।
তার কিছুদিন পর শুনব তনুকে খুনই করা হয়নি।
অবশেষে একদিন আমাদের জানানো হবে তনু নামে কেউ কোনদিন সেখানে থাকতনা।
ব্যস, সব ধামাচাপা পড়ে গেল।
আমরা আবার মনের সুখে আসন্ন নববর্ষের সকালে গেয়ে উঠব, "ও আমার সোনার বাংলা...."।
মাননীয়া শেখ হাসিনা, আপনি তো একজন নারী বলেই শুনেছি।
সত্যি কথাটা স্পষ্ট ভাষায় স্বীকার করুন।
ক্যান্টনমেন্টের ভিতর সেনার অনুমতি ছাড়া একটা লোকও ঢুকতে পারেনা।
এই 'বীরত্বে'র কাজটা আপনার 'দেশপ্রেমিক' সেনারাই করেছে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



