বিদেশ বা জাফলং নয় কিন্তু। এটি Pangthumai Waterfalls. পানথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত। আবার কেউ ভুল করে ভাববেন না যে, এটি জাফলং এ অবস্থিত । এটি জাফলং থেকে প্রায় ২৫ কিমি দূরে। আর সিলেট শহর থেকে এর দূরত্ব ৪০ কি.মি.। জাফলং দিয়ে না গিয়ে সিলেটের এয়ারপোর্ট রোড হয়ে সালুটিকর হয়ে গেলে পথ কম হবে।
ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে, একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ। মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড়, ঝর্ণা। আর এই ঝরণা থেকে বয়ে আসা পানির স্রোতধারা, সেই স্রোতধারা থেকে সৃষ্টি হওয়া পিয়াইন নদী আসলেই অসাধারণ। পান্থুমাই এ গেলে কেউ এই পিয়াইন নদীতে সাঁতার না কেটে ফিরে আসলে আপনার ভ্রমণ বৃথা হয়ে যাবে। আর দিগন্ত বিস্তৃত চারণভূমি দেখতে পাবেন এই গ্রামটিতে।
কিভাবে যাবেন : ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘাট এর মাতরতুল এ যাবেন। ভাড়া দিতে হতে পারে ৬০০ টাকা থেকে ৭০০ টাকা ( রিজার্ভ ) , সেখান থেকে মাত্র ২ কি.মি. পরেই এই পানথুমাই। পানথুমাই পুরো ঘুরে দেখলে বুঝবেন জায়গাটা আসলেই অনেক সুন্দর ।

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




