somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্র, তোমার পুরস্কার নাই এই বাংলায়

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভ্র, তুমি বাংলাকে পৌঁছে দিয়েছো; দিচ্ছো; দেশে-বিদেশে ইন্টারনেটে, অথচ তুমি জানো কী তোমার জন্য বাংলা একাডেমির কোনো পুরস্কার বরাদ্দ হবে না কোনোদিন।
অভ্র বাংলা কীবোর্ডের আবিষ্কারক, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা: মেহেদী হাসান খানের নাম ততোটা ছড়ায়নি, যতোটা ছড়িয়েছে অভ্র সফটওয়্যারের নাম। মেহেদী হচ্ছেন নতুন প্রজন্মের অহংকার, নতুন প্রজন্মের ভাষা সৈনিক। আর অভ্র হচ্ছে বাংলা ভাষার আরেক বিপ্লব। আমাদের মাতৃভাষা বাংলার অর্জন যেমন সহজ ও মসৃণ পথ ধরে চলে আসেনি, অভ্রের ইতিহাসও ঠিক তেমনি। অভ্র কীবোর্ডের সুবিধা এখন আমরা সবাই উপভোগ করি। কিন্তু অভ্র আবিষ্কারের পেছনের কষ্টটা আমরা কতোজন, কতোটুকু জানি?
অভ্র কিবোর্ড ২০০৩ সালে প্রথম যাত্রা শুরু করে। অভ্র ফনেটিকই সর্বপ্রথম বাংলাদেশে বাংলা ইউনিকোড নিয়ে আসে। মোস্তফা জব্বার এর 'বিজয়' কিবোর্ড ইউনিকোড সাপোর্ট করতো না, ইউনিকোড এর সুবিধা হলো ইউনিকোড সাপোর্টেড সকল ডিভাইস থেকে ফন্ট পড়া যাবে, যেখানে বিজয় কীবোর্ডের ক্ষেত্রে ফন্ট ইনস্টল করা না থাকলে সেটা কোনো ডিভাইসেই পড়া সম্ভব না।
প্রথমদিকে, অভ্র ছিল শুধুই ফনেটিক, কোনো ওয়ার্ড সাজেশন ছিল না। এখন আমরা দেখি অভ্রে লিখার সময় ওয়ার্ড সাজেশন আসে। এই ওয়ার্ড সাজেশন অ্যাড করার জন্য প্রয়োজন ছিল একটা ডিকশনারি অ্যাড করা। এজন্য অভ্র টিম বাংলা একাডেমীর দারস্থ হলেও তারা কপিরাইটের দোহাই দিয়ে কোনো সাহায্যই করেনি। তখন অভ্র টিমের সদস্যরা নিজেরাই দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে ডিকশনারি দাঁড় করিয়েছেন। সবার সুবিধার্থে এরপর অভ্র যোগ করে ইউনিবিজয় লেআউট, এখানেও জব্বার সাহেব তাঁর বিজয় এর কপিরাইট আইনে মামলা করেন, পরে অভ্র থেকে ইউনিবিজয় লেআউট বাদ দেওয়া হয়।
অভ্র ফ্রি সফটয়ার হওয়ায় বাংলাদেশ সরকার সকল মন্ত্রণালয়ে বাংলা লিখতে অভ্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং আমাদের জাতীয় পরিচয়পত্রেও অভ্র ব্যবহার করা হয়েছে।

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×