বাংলাদেশের র্যাব, পুলিশ এতো এতো জঙ্গীর খবর পায়, কানাডিয়ান এক জঙ্গী দিব্যি বাংলাদেশে বসে আছে তার খবর পায় না? অথচ তার নামে ইন্টারপোলে নোটিশ আছে। বাংলাদেশের পুলিশ কি ইন্টারপোল ফলো করে না?
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, বিষয়টি কানাডা কর্তৃপক্ষ এখনও পুলিশকে জানায়নি। কিন্তু কানাডা কর্তৃপক্ষকে জানাতে হবে কেনো? বাংলাদেশের গোয়েন্দাদের কাছে তথ্য থাকবে না কেনো?
আমরা কি গুলশান হলি আর্টিজানের ঘটনায় কানাডা কানেকশন তথা তামিম চোধুরীর কথা কি এতো তাড়াতাড়ি ভুলে গেছি? কানাডিয়ান জঙ্গী বাংলাদেশে গেলে এমনিতেই তো পুলিশের নড়েচড়ে বসার কথা। বাংলাদেশের র্যাব-পুলিশ তা হলে কোন ধরণের জঙ্গী খুঁজে?

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




