কণ্ঠশিল্পী আবদুল জব্বারের চিকিৎসাব্যয় বহন করবে সরকার। এ রকম একটি খবর দেখছি নানা নিউজপোর্টালে প্রকাশিত হয়েছে। এ ধরণের অনেকেরই দায়-দায়িত্ব নেওয়ার খবর পড়েছি এর আগেও বহুবার। এসব স্বস্তির সংবাদ শুনে ভালো লাগে। এগুলো খুবই প্রশংসনীয় কল্যাণকর উদ্যোগ বটে। কিন্তু দেশের সবার চিকিৎসার দায়িত্বই তো সরকারের। আরও পরিস্কারভাবে সংবিধানমতে (সংবিধানের ১৫নং ১৮ (১) নং অনুচ্ছেদ দ্রষ্টব্য) বললে, এই দায়িত্ব রাষ্ট্রের।
বাইরের দেশের নাগরিকরা স্বাস্থ্যসেবা নিয়ে শতভাগ নিশ্চিত থাকেন। তাদের পুরো শরীরটারই বীমা করা থাকে, এমনকি একটি আঙুলেরও। আমাদের দেশ স্বাধীন হয়েছে চার দশকেরও ওপরে হয়ে গেলো। তারপরও এমন সুযোগ-সুবিধা মিলছে না কেনো এখনও?
এদিকে যেখানে সকল নাগরিকের দায়িত্বই সরকারের, সেখানে দু-চার-দশ জন ব্যক্তির পাশে দাঁড়ানোর ঘটনাও তো সরকারের রুটিন তথা স্বাভাবিক কাজকর্ম। তাহলে তো এটি সংবাদ হয় না।
মনে করুন, আমেরিকা-ইংল্যান্ড-কানাডা বা নিউজিল্যান্ডের সরকার কারও চিকিৎসার জন্য পাশে দাঁড়ালো, সেরকম সংবাদ কি কখনও দেখেছেন? আমার চোখে পড়েনি আজও।
এরওপর রাষ্ট্রীয়ভাবে আমাদের আধুনিক চিকিৎসার সুবিধাও সৃষ্টি করা হলো না এতোদিনেও। অনেকে যুক্তি দিয়ে বলবেন, অনেক সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে। মানলাম। তাহলে আমাদের এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-ভিআইপি-সিআইপিরা চিকিৎসা নিতে থাইল্যান্ড-সিঙ্গাপুর-আমেরিকায় ছোটেন কেনো? এখানেই তো চিকিৎসা নিতে পারেন তারা, নাকি?

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




