somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাঁজাখোর মিডিয়া আর ফেসবুকের আদলে সোস্যাল মিডিয়া তৈরিকারী অর্ণব!

১২ ই জুন, ২০১৭ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝিনাইদহে সপ্তম শ্রেণীর একটা ছেলে, নাম আবরার নূর অর্ণব, যাকে নিয়ে গত দু’দিন ধরে বিভিন্ন পত্রিকা ও ফেসবুকে তোলপাড়! তা কি করেছে সে? সে নাকি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া বানিয়েছে, যার কারণে ঈর্ষাণ্বিত হয়ে হ্যাকাররা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ছেলে ও তার পরিবার এবং গাঁজাখোর কিছু মিডিয়া বেশ কয়েকটা অন্যায় করেছেন।
ছেলে একটা স্ক্রিপ্ট দিয়ে সাইটটি বানিয়েছে, যা করতে ৩০ মিনিট লাগে। স্ক্রিপ্টের নাম wowonder.com, দাম ৫০ ডলারের মতো। সে ক্রিপ্টটি না কিনে ক্র্যাক (nulled script) হিসেবে ডাউনলোড করে ডোমেইন হোস্টিং কিনে সেটআপ দিয়েছে। এখন স্ক্রিপ্টের মালিকপক্ষ এটা জানতে পেরে তার সাথে যোগাযোগ করেছে। তাকে মেইলে অনেকটা এরকম কিছু জানিয়েছে "You are using an unauthorized and hacked version of our script. Please note, our copyright policy does not allow anyone to use hacked script. We are requesting you to kill the site immediately." সাধারণ এরকম স্ক্রিপ্ট বা ডিজিটাল প্রোডাক্ট চুরি করলে মালিকপক্ষ থেকে এরকম জানানো হয়। কিন্তু এই ছেলে এটা বুঝে বা না বুঝে "kill" শব্দটাকে "খুনের হুমকি" ধরে তুলকালাম অবস্থা বাদিয়েছে। আর এদেশের গাঁজাখোর সাংবাদিকরা সেই বিষয় নিয়ে নিউজ করে ফেলেছে। তাছাড়া nulled script মানে চোরা স্ক্রিপ্টগুলো হ্যাকাররা মডিফাই করে রাখে, যাতে কেউ এটা ব্যবহার করলে তাঁদের সার্ভার এক্সেস নিয়ে হ্যাক করা যায়।
- ছেলেটা স্ক্রিপ্ট চুরি করে একটা দোষ করেছে।
- হ্যাকাররা হুমকি দিচ্ছে-এমন অস্বাভাবিক মিথ্যে বলে এটেনশন পেতে চেয়েছে।
- তার বাবা-মা এসব মিথ্যা কথাতে সায় দিয়েছে।
- সাংবাদিকরা গণ্ডমূর্খের মতো এসব ভুল তথ্য নিয়ে নিউজ করেছে।
এদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করা যাবে, অপপ্রচার করে স্বার্থ হাসিলের জন্য মামলা করা যাবে। এটা নতুন না, এদেশে এতো এতো জেনুইন জিনিয়াস থাকা সত্ত্বেও আমাদের মিডিয়া হুমড়ি খেয়ে পেড়ে কিছু ভুয়া ছেলেমেয়েকে প্রডিজি বানানোর পেছনে। বছর কয়েক আগে রূপকথাকে নিয়ে সেই আলোচনা, তারপর আসল আইজ্যাক সুবর্ণ নামের একজন, যার নামে তার বাবাই বানোয়াট কথা বলে প্রচার করেন, আর এখন এই ছেলে। আর চায়না থেকে ড্রোনের পার্টস এনে দেশে এসেম্বেল করে ইনভেন্টর বনে যাওয়াটা তো হর-হামেশাই হয়। এতো অল্প বয়সে এদেরকে নষ্ট করে দিচ্ছে আমাদের পরিবার আর সমাজ! এ রকম ভুয়াদের নিয়ে মাতামাতি হলে আসলরা হারিয়ে যাবে তলানিতে। এদেশে জিনিয়াসদের পৃষ্ঠপোষকতা দেয়া তো দূরের কথা, রেকগনাইজই করা হয় না।
আসল ইনোভেটরদের মেন্টর করা দরকার, তাঁদেরকে সাহায্য করা দরকার। একটা আন-স্টাকচার্ড প্রজেক্টকে কিভাবে বড় করা যায়, ফান্ডিং পাওয়া যায় এসবে তাঁদের এডভাইস করা দরকার।
এই দেশে সবই সম্ভব। কে, কি করলো তা জেনে কিংবা না বুঝে একটি রিপোর্ট প্রকাশ হলেই কেল্লাফতে!
একটা কপি সাইটের কাস্টমাইজ করে বানানো হয়েছে ‘পোস্ট টাচ’। এ সাইটটিকে যেভাবে বলা হচ্ছে তা রীতিমতো হাস্যকর। তবে ওই শিক্ষার্থী ওয়েবসাইট ডেভেলপিং করেছে, এটা ইতিবাচক। এজন্য অর্ণবের সাথে থাকবো। একই সাথে হুমকিদাতারা আইনের আওতায় আসুক-সে দাবি জানাই।
গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ, আইটি বিষয়ক নিউজের জন্য অন্তত এটাকে বোঝার চেষ্টা করুন। ‘পোস্ট টাচ’ কখনও-ই অর্ণবের ব্যক্তিগত আবিষ্কার নয়। এটা একটা কাস্টমাইজ সাইট। এখানে চ্যাটিং করা যাবে। কিন্তু ফেসবুকের মতো প্রতিষ্ঠান নয়। এরকম সোশ্যাল সাইট বাজারে হাজারও, আই্টি বিশ্বে কোটি কোটি আছে।


সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ রাত ১২:১৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×