somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিক্ষাবৃত্তির নতুন নতুন কৌশল!

১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তা-ঘাটে আমার প্রচণ্ড রাগ হয়, যখন দেখি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হাত পাতছে। আমি কখনও-ই এসব মানুষকে ভিক্ষা দিই না। তো কাল গিয়েছিলাম মৌচাক মার্কেটে। ঢুকতেই সাত কিংবা আট বছরের তুলি নামের একটি শিশু সামনে হাত পেতে দাঁড়ালো। বললো, ঈদের জামা কিনবো দুইটা টেকা দ্যান। আমি বললাম, সত্যি ঈদের জামা কিনবে? জানালো, হুম। আমি যদি জামা কিনে দিই জামার জন্য আর ভিক্ষা করবে না তো? বললো, না। আমি ওকে নিয়ে দোকানে গেলাম এবং ওর পছন্দ মতো একটা জামা কিনে দিলাম। এর মধ্যে অন্তত আরও দশ জন মহিলা আমাকে ঘিরে ধরলো তাঁদের প্রত্যেকের কোলে একটি করে শিশু। প্রত্যেকে বলছে, আমারে কিছু দেওন লাগতো না আমার এই বাচ্চাটারে একটা নতুন জামা কিনে দেন। এই মহিলারা বয়সে তরুণী ও কাজে-কর্মে পুরোপুরি সক্ষম । আমি শিশুটির গায়ে জামা পরিয়ে একটা ছবি তুললাম। এরপর বললাম, সোজা ঘরে যাবে আর যেনো জামার জন্য ভিক্ষা করতে না দেখি। দোকানদার হাসতে হাসতে বললো,, ভাই জামায় বালু লাগায়ে দেন নাইলে আমাদের কাছেই আবার বিক্রি করতে আসবে। দশ মিনিট পর দেখলাম, শিশুটি আবারও সবার সামনে হাত পাতছে, আমারে দুইডা টেহা দেন, ঈদের জামা কিনমু।
ইদানিং সব মার্কেটের সামনে এমন অনেক শিশু এবং নারী শিশুরা ঈদের জামা কেনার জন্য ভিক্ষা করে থাকে। এটা মুলত ভিক্ষাবৃত্তির নতুন স্টাইল। এই টাকা দিয়ে তারা জামা কিনে না। কেউ জামা দিলেও আবার বিক্রি করে দেয়। আর যে সমস্ত নারী-শিশু কোলে শিশু নিয়ে ঘোরে, তাঁদের বেশীরভাগ শিশু ভাড়া করা। অনেকেই আছেন, নিজে শপিং করার সময় এদেরকে দেখে মায়ার বশবর্তী হয়ে কাপড় কিনে দেন। এমনকি অনেকে বড়ো অংকের টাকাও দেন। কিন্তু আসলে তারা প্রতিদিনই ভিক্ষা করতে আসে। আরও এক শ্রেণী রয়েছে বৃদ্ধ। তারা হাত পেতে নামাজ পড়ার জন্য লুঙ্গি চান কিংবা পাঞ্জাবি।
আসলে আমরা বাঙালিরা অলস জাতি। তাই হাত পাতা খুব সোজা। এ কারণে ভিক্ষাবৃত্তি অনেক দরিদ্র মানুষের পছন্দের পেশা। রাজধানীতে তো রীতিমতো এদের নিয়ে বড়ো অংকের ব্যবসা করছে একটি চক্র। সেদিকে যাবোনা। আমার কথা হলো, কোনো সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া মানে সমাজকে আরও বেশি করে অলস বানিয়ে ফেলা। গত বছর পর্যন্ত আমি মানবিকের হয়ে কাজ করেছি। ঈদ ও শীতে কাপড় দিয়েছি। এখন আমি এই কাজ করি না। শহরের বস্তি ও বিভিন্ন স্টেশনে থাকা দরিদ্র মানুষ এভাবে প্রতি বছর অনেক শীতের কাপড় বা ঈদের কাপড় পায়, সেগুলো তারা বেশিরভাগ বিক্রি করে দেয় । এছাড়া আরও নানা ধরণের সাহায্য তারা পেয়ে থাকে। অথচ গ্রামে আমাদেরই কাছাকাছি বাড়িতে কিংবা কাছের-দূরের আত্মীয়-স্বজনদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন, যারা ঠিকমতো খেতে পারছেন না, কাপড় নেই, অথচ ভিক্ষা করতেও পারেন না। আমরা যদি প্রত্যেকের এলাকায় আত্মীয়-প্রতিবেশীদের মধ্যে এমন দুস্থ মানুষদেরকে সহায়তা করি তাহলে আমাদের যাকাত বা অন্যান্য দানগুলো সত্যিকারের অভাবী মানুষদের হাতে পড়বে। ভিক্ষা অত্যন্ত লজ্জাকর একটা পেশা। বেশিরভাগ ক্ষেত্রে কাজের প্রতি অনীহার জন্য এবং অল্প পরিশ্রমে অধিক আয়ের জন্য মানুষ ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিচ্ছে । আসুন ভিক্ষাবৃত্তিকে না বলি।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×