somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গলের অপর নাম ‘ফেসবুক’

২৩ শে জুন, ২০১৭ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গলের অপর নাম ‘ফেসবুক’। এবার বলেন, আপনি শেয়াল না মগলি? যদি শেয়াল হন, তাহলে কোনো কথা নাই। একজনের হুক্কা শুনে আপনিও হুক্কা-হুয়া করে ওঠবেন, ওঠেন। সমস্যা নাই। কিন্তু যদি নেংটিপরা মগলি হন, তবে দু’টি কথা আছে। এক নম্বর কথা হলো, বুমেরাং চালাচালি খেলেন ভালো কথা। একটা ভালো টপিক নিয়ে খেলেন! দেশে ভাইরাল করার ইস্যুর অভাব নাই। ভবনধ্বস, যানজট, পাহাড়ধ্বস, বন্যা, অগ্নিকাণ্ড, ঋণখেলাপি ঈত্যাদি, ঈত্যাদি। এসব নিয়ে খেলেন না কেনো? নাকি ছোটো মগলি বলে ছোটো টপিক নিয়ে খেলবেন? বড়ো হয়ে যেদিন টারজান হবেন, সেদিন খেলবেন বড়ো টপিক নিয়ে?
.
হুক্কা-হুয়া দেখতে দেখতে বিরক্ত হয়ে অভিধান খুললাম আজ। ২০০২ সাল থেকে বাংলা একাডেমীর সেই অভিধানটি ব্যবহার করছি। বাড়ি ছাড়ার সময় বগলদাবা করে নিয়ে এসেছিলাম। ২০০৩ সাল থেকেই সেটা আমার কাছে। তখন থেকে লেখালেখির ক্ষেত্রে আমরা ব্যবহার করি এই অভিধান। সেটি ছাড়াও ছোটো কাগজের জন্য আমরা আরও তিনটি ভাষারীতি ব্যবহার করতাম। একটি প্রথম আলোর, একটি হুমায়ুন আজাদের ব্যবহার করা কতিপয় বানান, আর একটি আমাদের নিজস্ব (ভাইব্রাদার প্রণীত)।
আজ বহুদিন পর ধুলা-ধূসর অভিধান খুলে দেখলাম : ই-তে ইদ, ইদগাহ=ঈদ। ঈ-তে ঈদ [ইদ] … ঈদুল ফিতর … ইদুল ফিতর … শব্দগুলো সেই ২০০২ সাল থেকেই অভিধানে আছে। সে সময় প্রকাশনা তত্ত্বাবধানে ছিলেন সেলিনা হোসেন। এখনকার মহাপরিচালক শামসুজ্জামান খানের মতো তিনি গালি খাননি। খবর নিয়ে জানতে পারলাম, এটা গত শতকের ১৯৯৪ সাল থেকেই ছিলো। তবে সবাই ব্যবহার করছেন ‘ঈদ’। অদ্যাবধি তাই-ই চলমান।
.
বাংলা একাডেমীর একজন পরিচালকের কাছে জানতে চাইলাম, সম্প্রতি নতুন কোনো পরিবর্তনের ঘোষণা তারা দিয়েছেন কি-না। তিনি জানালেন, দেননি। তবে কি ১৯৯৪ সালে ফেসবুক না থাকার কারণে গালাগালিগুলো এখন দেওয়া হচ্ছে? না। ঘটনা হচ্ছে, কেউ একজন মগলি। আপনাদের শেয়াল বানানো হয়েছে। শেয়াল হবেন না প্লিজ। চিলের পেছনেও দৌঁড়াবেন না। কানে হাত দিয়ে দেখুন, ‘কান মোবারক’ জায়গাতেই আছে। আপনি নিশ্চিন্তে ব্যবহার করুণ দীর্ঘ ‘ঈ’। কেউ আপনার ঈদ’র আনন্দ নষ্ট করতে চাইলে দীঈঈঈর্ঘ স্বরে বকে দেবেন। ঈদ ভালো কাটুক আপনাদের।
দুই নম্বর কথা আমি কখনও-ই বলি না। সবসময় এক নম্বরটাই বলে থাকি। ধন্যবাদ। শুভরাত্রি। মানুষের গুণের কদর করেন, গুণীর কদর করেন। মগলিদের কদর করবেন না, তাঁদের উস্কানি ও ভাইরালকরণ অভিযানে অংশ নেবেন না। মহিমাণ্বিত এই রজনীতে আপনাদের মঙ্গল হোক। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নিরন্তর। ঈদ মোবারাক।

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ ভোর ৪:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×