●সাত বছর আগে নির্বাচন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেয়ায় আমরা সমালোচনা করেছিলাম অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের। এ সাত বছরের মধ্যে তাঁর প্রাপ্য সোয়া এক কোটি টাকা না নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের তহবিলে দিয়ে দিয়েছেন, যেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক চাহিদা একটু হলেও পূরণ হয়।
আরেফিন স্যার, আপনাকে বিনম্র শ্রদ্ধা। আপনি যে নজির স্থাপন করেছেন, এর দ্বিতীয়টা নেই। আপনার মতো উপাচার্য এদেশেও থাকতে পারেন, এটা ভাবতে ভুলে যাওয়ার কৌশলগুলো চর্চা করছিলাম। আপনার নিঃস্বার্থপরতা নতুন করে ভাবতে শেখাচ্ছে, বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে। নমিত মনের অভিবাদন, স্যার।●

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ সকাল ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




