কানাডিয়ান পলিটিশিয়ানদের জন্য এবারের ঈদটা ছিলো খানিকটা চ্যালেঞ্জের। মুসলমানদের ঈদ আর ‘সমকামী’দের বাৎসরিক উৎসব ‘প্রাইড প্যারেড’ একই দিনে উদযাপিত হয়েছে টরন্টোতে। ক্ষমতাসীন লিবারেল পার্টির মন্ত্রী ও এমপিরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের জামাতে ছুটে গেছেন। ছুটে গেছেন প্রভিন্সিয়াল সরকারের প্রধান প্রিমিয়ারও। শুধু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’র ক্ষেত্রে ঘটনাটা ছিলো ভিন্ন। আগের দিন ভিডিওবার্তায় মুসলমানদের ঈদ উৎসবে শুভেচ্ছা জানালেও তিনি কোনো ঈদের জামাতে যাওয়ার ফুসরত পাননি। কারণ, সেদিন তিনি টরন্টো ছুটে গিয়েছিলেন ‘সমকামী’দের প্রাইড প্যারেডে। সেখানে যান তার পুরো পরিবার নিয়ে। কিন্তু মুসলমানদের খুশি করতেও তিনি ভুলে যাননি। সমকামীদের প্রতীক ‘রঙধনু রঙ’ এর মোজা পরেছিলেন তিনি, সেই মোজায় ইংরেজি আর আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা ছিলো-তাতেই খুশিতে গদগদ হয়ে যান অনেকে।
প্রাইড প্যারেডে ছোটো একটি বাচ্চাকে ‘হাই ফাইভ’ দিতে খানিক উপুড় হয়ে নিচের দিকে ঝুঁকে পড়েছিলেন ট্রুডো। সেই সময় প্যান্টের নীচের অংশটা খানিকটা উপরে ওঠে প্রধানমন্ত্রীর ‘ঈদ মোবারক মোজা’ দৃশ্যমান হয়ে যায়। ব্যাস, তারপরই ক্লিক, ক্লিক। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠলো। টুইটারে অসংখ্য টুইট চোখে পড়লো-‘হালাল সকস’ বলে কথা। বাহ, জাস্টিন ট্রুডো মোজাটাও হালাল হয়ে গেছে-ঈদ মোবারক লেখার কারণে!
‘প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঈদ মোবারক মোজা’ পড়েছেন-তাতে মুসলমানরা বেশ উচ্ছ্বসিত। সমকামীদের প্রতীক রঙধনু রঙের মোজায় ইংরেজি আর আরবি ভাষায় ‘ঈদ মোবারক’ও মুসলমানদের পুলকিত করেছে, উচ্ছ্বসিত করেছে!


সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




