আমি কোনো রাজনীতিবিদ নই, কোনো দলের সমর্থনকারীও নই, তবুও আমি সব সময় স্বপ্ন দেখি এক দুর্নীতিবিহীন বাংলাদেশের যেখানে রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেশকে ভালবেসে দেশের জন্যই কাজ করে যাবে । দেশে বর্তমানে একজন সৎ সাহসী নেতা খুঁজে পাওয়া খুবই কঠিন । কারণ আমরাই আমাদের মূল্যবান ভোটটি দিয়ে অসৎ অযোগ্য নেতাকে সুযোগ দেই দেশকে চালানোর ।
দেশের জন্য আমার কিছুই করা হয়না তেমন কিন্তু খুব ভালো লাগে যখন নিজের সহপাঠি কাউকে দেখি জীবনের ঝুঁকি নিয়ে আপ্রাণ দেশের জন্য কাজ করে যায় । ডাঃ মনীষা চক্রবর্তী ( Manisha Chakraborty ) বরিশাল সিটি করপোরেশন এর প্রথম নারী মেয়র প্রার্থী ।
স্বাগত মনীষা। মনীষার মতো একজন সৎ সাহসী নেত্রী আমাদের দেশে খুব দরকার । আসুন সবাই মিলে মনীষাকে বিপুল ভোটে জয় করাই। এখনই পরিবর্তনের মূখ্য সময়। কারণ দেশটি আমাদের সবার অন্তত দেশের জন্য আমরা দলাদলির কথা ভুলে যাই।
মণীষাকে জানাই শুভ কামনা ।


সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


