somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম্পান রঙ্গ

২০ শে মে, ২০২০ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কভিডের জন্য সারা শহর লকডাউন।সব চায়ের দোকান বন্ধ।চা দোকানী রুস্তম গ্রামের শুকনা পুকুরের মাঝে চায়ের দোকান দিয়েছে যেনো সবাই সামাজিক দূরত্ব রেখে চা পান করতে পারে।সাথে একটা সুবিধা হচ্ছে পুলিশ আসার ভয় নাই।সমাজের বিশিষ্ট বিজ্ঞানী দের জন্য অবশেষে গবেষণাগার উন্মুক্ত হয়েছে।পুকুরের চারদিকে বিভিন্ন এলাকার লোক বসে আছে।

আজ গবেষণার বিষয় ঘূর্ণিঝড় আম্পান।
কিন্তু গবেষণা আজ বেশিদূর আগাইতে পারে নাই।নামকরণ নিয়ে ঝামেলা লেগে গেছে।

একদল বলতেছে আম্পান আরেক দল বলতেছে আমফান।

ভিষন বিপদ! নাম নিয়ে ঝামেলা লেগে গেছে মূল আলোচনা তো শুরুই করা যায় নাই।

সমস্যার আশু সমাধানের জন্য একজন মোবাইলে প্রথম আলোর নিউজের হেডলাইন দেখিয়ে বললো দেখেন মিয়া হুদাই না জাইনা ফাল পারেন। ভাল কইরা আম্পান বানান করে পড়েন।

ল্যাটা এইখানে চুকাইয়া যাইতো।কিন্তু আরেক জনে মোবাইল বের করে বলতেছে আমাদের কি মোবাইল নাই নাকি।সময়ের ব্রেকিং নিউজ দেখিয়ে বললো এই মিয়া দেখেন আমফান।

সমস্যা তো বেগতিক।দুইটার যে কোনো একটা তো ঠিক।কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে কেউ কাউকে মানবে না।

বিষয় টা সুরহার জন্য একজন স্বশিক্ষিত ব্যক্তি বললো দাড়ান ব্যপার টা আপনাদের সমাসের মাধ্যমে ক্লিয়ার করি।কারন বাঙালি আবার ভেঙে না বললে বোঝে না।

বলেন তো এখন কি ফলের সিজন?
সবাই বললো আমের সিজন।
এখন রোজার দিন ইফতারে আমরা কি খাই?
-শরবত খাই।
এইবার আম্পানে আসি।আম্পান শব্দ কে যদি আমরা সমাস করি তাহলে হয় আমের জুস পান মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস।এখন আমের সিজন আর আমের জুস খুব সুস্বাদু দেইখাই এই ঝড়ের নাম দিসে আম্পান।কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে?

আপর দিকে আরেক জন চেচিয়ে বলে কি আদা বুঝ বুঝান। আমরা জীবনে মনে হয় সমাস পড়ি নাই।যেহুত সমাসের কথা বললেন তাহলে সমাস দিয়াই আপনাকে বুঝাই।

এখন কি রোগ চলে বলেন তো সবাই?
-করোনা।
করোনা নিয়া বাঙ্গালি যা করতেছে তা কি মজাক ছাড়া অন্য কিছু?
-কথা ঠিক কইছেন বাঙ্গালি করোনা নিয়া হেলা ফেলা করতেছে।
এইবার লাইনে আইছেন।আম হচ্ছে ফারসি শব্দ যার মানে হচ্ছে জনসাধারণ আর ফান হচ্ছে ইংরেজি শব্দ যার মানে হচ্ছে মজা। সমাস করলে দাড়ায় আমের ফান বা জনসাধারণের মজা যা ষষ্ঠী তৎপুরুষ সমাস।
আর এই জনগনের মজা ছুটানোর জন্যে এই ঝড় আসতেছে দেখে নাম দিছে আমফান।

শব্দ জ্ঞান নাই ভাষা জ্ঞান নাই এক লাইন সমাস পড়ে আইছে বড়বড় লেকচার মারতে।

এই কথা শুনে আগের ব্যক্তি দ্বিগুন ক্ষেপে গিয়ে বললেন তর পড়ালেখার জোর কতদূর জানা আছে।

জয়গাটা ছিলো ব্রাহ্মণবাড়িয়া জেলায়।পাশে দিয়া এক লোক যাওয়ার সময় চিতকার চেচামেচি শুনে চিন্তা করলো হাত থাকতে মুখ কেন?চাচায় যেহুত চেতছে তার মানে অপর পক্ষ নির্ঘাত চাচার সাথে বেয়াদবি করছে।

সাত পাচ আর বেশি চিন্তা না করে হাতে থাকা লাঠি দিয়া দিলো বারি।

কিছুক্ষণ পারে প্রথম আলো তে নিউজ ঘূর্ণিঝড় আম্পান কে নিয়ে কথা-কাটাকাটির জেড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুই জনের মৃত্যু।

সময় টিভির ব্রেকিং নিউজ আমফান বিতর্কে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুই জনের মৃত্যু।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২০ রাত ৮:০৩
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×