আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায় দেওয়া। এই যোগাযোগের প্রথম ধাপ হচ্ছে - নিজেকে আগে ফোন করে প্রোডাক্ট সম্পর্কে জানানো এবং এরপর একটা এপোয়েন্টমেন্ট ঠিক করা।
খুব সহজ কাজ। এমনটাই তারা বুঝিয়েছে। কিন্তু, সমস্যা হচ্ছে, আমি ফোন করতে পারছি ঠিকই, কিন্তু, কুশল বিনিময় করে ফোন কেটে দিচ্ছি। প্রোডাক্ট সেলস এর কথা বলতে লজ্জা পাচ্ছি।
এরকম বেশ কয়েকবার হোয়ার পরে বুঝতে পারলাম - সেলস আমাকে দিয়ে হবে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

