কথপোকথন
০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি- সংগৃহীত
আমাদের দেখা হবে
তারাদের মিছিলে।
অথবা দিগন্ত সীমারেখায়
গোধূলির আবছা লালে।
নয়তো পাহাড়ের চূড়ায়
নির্জন আকাশের নীলে।
কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের
জনাকীর্ণ কোলাহলে।
মুখোমুখি বসে আমরা
তাকিয়ে অপলক
হৃদয়পটে ভাসমান
পুরনো স্মৃতির ঝলক।
কিছুটা সম্বিত ফিরে
মুচকি হাসবো দুজন
জিজ্ঞাসিব তোমাকে
আছো তুমি কেমন?
তারপর পুরনো নতুন
কথায় ফুলঝুরি
মনেই হবে না পেরিয়েছে
মাঝে সময় তিন কুড়ি।
সেই তুমি একই আছো
শুধু চামড়ায় ভাজ
কন্ঠে এখনো সেই উচ্ছ্বাস
চাহনিতে মাখা লাজ।
কিছু সময় পর তুমি বলবে
তোমার নামতে হবে এখন
এত পথ পেরিয়েছে ট্রেন
সত্যি বুঝিনি কখন।
একই পথে যাত্রা করেও
পথ হয়েছিল ছিন্ন
আজও আমরা যাত্রী একই ট্রেনের
শুধু স্টেশন ভিন্ন।
হাত নাড়িয়ে জানাবো বিদায়
রুদ্ধ কন্ঠ দ্বার
যাও তবে আজ বেচে থাকলে
দেখা হবে আবার।
তারপর একদিন খবর হবে
জানতে পারবে তুমি
এই দুনিয়ায় সকল মায়া
ত্যাগ করেছি আমি।
তখন যদি চোখের কনে
জমে দুফোঁটা জল
স্বার্থপর পৃথিবীতে বড় প্রাপ্তি
আর কি হতে পারে বল?
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন