somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ফিলিস্তিনি বন্ধুর বর্ণনায় সেই দিনের আল-আকসা

১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২৭ রমজান মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্য পূর্ণ দিন।মূলত রমজানের শেষ দশকে বিজড় রাত্রিতে শবে কদর হলেও ২৭ রমজানের রাত্রিতে তা হবার সম্ভাবনা অনেক বেশি।সেই দিন আমার বন্ধুর জন্মদিন ছিলো তাই তার জন্য ব্যক্তিগত ভাবে দিনটি বিশেষ ছিলো।

শবে কদরের গুরুত্ব আর আল-আকসায় নামাজ পড়ার ফজিলতের হিসাব করলে জন্মদিনটি আল আকসা মসজিদে কাটানোর চেয় উত্তম হতে পারে না।বলে রাখা ভালো তার জন্ম স্থান ফিলিস্তিনের পশ্চিম তীরে। তার বাসা থেকে আল-আকসা শহর বেশ দূরে।সবচেয় বড় কথা চাইলেও আর সেখানে ইচ্ছামত যাওয়া যায় না।

শেষ যে বার গিয়েছিলো তা প্রায় বছর পাচেক আগে।তখন রমজানে আল-আকসায় যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হতো না।এখন আল-আকসা শহর পুরোটাই ইসরাইলী দের নিয়ন্ত্রণে। মূলত যে সকল মুসলমানদের জন্ম ইসরায়েল অধিকৃত অঞ্চলে তাদের জন্য বিশেষ ইসরায়েলি আইডি কার্ড আছে যা দেখিয়ে তারা সহজে যাতায়াত করতে পারে।কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তার জন্ম ইসরায়েল অধিকৃত অঞ্চলের বাইরে তাই তার কোনো কার্ড নেই।

কিন্তু আল- আকসা মসজিদের জন্য তার হৃদয়ে এক অপ্রকাশিত ভালবাসা আছে।তার চাচা জন্মদিনের উপহার স্বরুপ তাকে আল- আকসা মসজিদে যাওয়ার দায়িত্ব নিলেন।যদিও তাতে ঝুঁকি আছে। তারা অতিরিক্ত টাকা দিয়ে এমন ট্যাক্সি ঠিক করলেন যার ড্রাইভারের ইসরায়েলি আইডি আছে।কিন্তু ভয় একটা আছে যদি চেক পোস্টে তাদের আইডি চায় তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে।

যাই হোক সন্ধ্যার আগে আগে তারা রওনা হলেন আল-আকসার দিকে।আযান দিয়ে দেয়ায় গাড়িতেই তারা ইফতার করে নিলেন।অতঃপর এবার ইসরায়েলি অংশে প্রবেশের পালা। সামনে চেকপোস্টে গাড়ি থামানো হলো।ড্রাইভারের কাছে আইডি চাওয়া হলো।তাদের বুক দুরু দুরু। এর পরেই যদি তাদের আইডি চায়।কিন্তু ইসরায়েলি আর কারও আইডি চেক না করে গাড়ি ছেড়ে দিলো।

অবশেষে মসজিদুল আল- আকসার পথে।অবশেষে ট্যাক্সি তাদের বাব আলখলিলে নামিয়ে দিলো যা পুরাতন জেরুজালেমের অংশ।সেখন হতে হেটে তারা আল-আকসা মসজিদে প্রবেশ করলো। কিন্তু পাচ বছর আগে দেখা আল- আকসার পথঘাট আর এখন এক নয়।অসংখ্য ইসরায়েলি বাহিনী সাথে অসংখ্য দখলদার জুইশ। শেষবার যেখানে হাতেগোনা কিছু লোক দেখেছিলেন সেইখানে আজ সেটেলারদারা লোকে লোকারণ্য।

অবশেষে আল-আকসায় আসতে পেরে তার মন প্রফুল্ল। মসজিদে প্রবেশ করেই নামাজে দাঁড়িয়ে গেলো।কিন্তু সেই প্রফুল্লতা বেশিক্ষণ স্থায়ী হয়নি।হঠাৎ চার পাশে বিকট শব্দ।ধোয়ায় চারদিকে ছেয়ে যাচ্ছে।গ্রেনেডের তীব্র শব্দ, মানুষের গগনবিদারী চিৎকার আল-আকসার ধোয়াটে আকাশ সব কিছু মিলে মিশে এককার। দখলদার বাহিনী নির্মম অত্যাচার শুরু করেছে।ড্রেনের নোংরা পানি মসজিদের ফ্লোরে ঢেলে দিচ্ছে। তারা জানে অপবিত্রার মাঝে নামাজ হয় না।

অবস্থা বিপদজনক দেখে চাচা তাকে নিয়ে দ্রুত বাব আলকাতানিন এর দিকে অগ্রসর হয়।মূলত যে দিক হতে আক্রমণ করেছে তার বিপরীত দিক এটি।সেখান হতে তারা দ্রুত ট্যাক্সি নিয়ে স্থান ত্যাগ করে।

যাওয়ার সময় মনে হচ্ছিলো নিচের পিতৃভূমিতে নিজেরাই আজ পরবাসী। এই আল-আকসা তো শুধু ফিলিস্তিনিদের না সমগ্র মুসলমানদের তার পরেও আরব নেতারা আজ নিরব।এর কারন তার জানা নেই তবে এটা সে জানে একদিন এই আল-আকসা তাদেরই হবে।উপরে একজন আছেন যিনি সব দেখেন তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৪
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×