somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঁতার সাঁতার!

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমি কি সাঁতার জানো? যদি হ্যাঁ হয়, তবে তুমি নিরাপদ। আর যারা জানো না, তাদের নিয়ে ভীষণ ভয়। দেশে সবচেয়ে বেশি শিশু অকালে হারিয়ে যায়, সাঁতার না জানার কারণে। ইউনিসেফ মানে জাতিসংঘ শিশু তহবিল হিসাব করে দেখিয়েছে, দেশে প্রতি ৩১ মিনিটে একজন করে শিশু পানিতে ডুবে মারা যায়। মানে এক দিনে ৪৬ জন। বছরে ১৭ হাজার। কোনো রোগেও এত শিশু অকালে হারায় না। এ ভয়ানক দুর্ঘটনা বেশি ঘটে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। আবার সকাল থেকে দুপুরের মধ্যে তা বেশি ঘটে।
যারা শহরে থাকো, তারা হয়তো বলবে এখানে তো তেমন পুকুর-নদী নেই যে পানিতে ডুবে যাব। শহরে তেমন ভয় হয়তো নেই; কিন্তু কখন কোন বিপদ এসে পড়ে আগে থেকে কেউ বলতে পারে? তাই সাঁতার শিখে রাখাটা সবার জন্যই জরুরি। যদি সুইমিং পুলে সাঁতার শিখে নিতে পার তো ভালো। এসময় অনেক স্কুলেই গরমের ছুটি চলছে। কেউ কেউ দাদাবাড়ি, নানাবাড়ি বেড়াতেও গেছো কিংবা যাবে। তো যারা সুযোগ পাও চাচা বা মামার কাছ থেকে সাঁতারটা শিখে নিও। কিছু হোক বা না হোক, সাঁতার জানা থাকলেও তো বন্ধুদের বুক ফুলিয়ে বলতে পারবেথজানিস আমি সাঁতার জানি! দেখবে, বন্ধুরা তোমায় কেমন সমীহ করে।
নিয়মিত সাঁতার কাটা কিন্তু বেশ ভালো। সাঁতারের উপকারিতার যেন শেষ নেই। শরীরকে সুস্থ-সবল রাখে, মনকে শান্ত করে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে। হৃদযন্ত্রের রক্তচলাচল ঠিক রাখে। সাঁতারের সময় হাত ও পায়ের পেশি এত বেশি নড়াচড়া করে যে, কারো যদি পেশির ব্যথা থাকে, সাঁতার কাটলে থাকবে না। শুধু তাই নয়, শরীরের অন্যান্য জায়গার অস্থিসন্ধির ব্যথাও দূর করে। কারণ সাঁতারই একমাত্র ব্যায়াম, যাতে মানুষের শরীরের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ একই সঙ্গে কাজ করে। এ জন্য প্রাণশক্তিও বাড়ে। কাজেই বুঝে দ্যাখোথসাঁতারের চেয়ে ভালো ব্যায়াম আর নেই।
যারা গ্রামে থাকো, নিয়মিত পুকুর বা নদীতে গোসল করো, তাদের কিন্তু রোগ-বালাইও কম হয়।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, ৩০ থেকে ৬০ মিনিট করে সপ্তাহে তিন থেকে চার দিন সাঁতার কাটলে হার্টের রোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের মতো জটিল রোগের আশঙ্কা অনেকখানি কমিয়ে দেয়। নিয়মিত সাঁতার উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×