somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুম্মার দ্বিতীয় খোতবাহ ( অনুবাদ )

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরম দাতা-দয়ালু আল্লাহর নামে

বিধানানুযায়ী আল্লাহর অসংখ্য প্রশংসা করিতেছি ।

সাক্ষ্য দিতেছি , খোদাদ্রোহী কাফেরের বিরূদ্ধে আর তা হইল --- আল্লাহ ছাড়া মাবুদ নাই , তিনি একক --- লা -শরীক । আরো সাক্ষ্য দিতেছি আমাদের নেতা , নবী ও মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল , যিনি সৃষ্টিকুলের সেরা সম্মানিত মানুষ ।


আয় আল্লাহ ! আমাদের নেতা ও মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ও তাঁর প্রানপ্রিয় বংশধর এবং দীপ্ত-ললাট সাহাবিদের উপর অনুগ্রহ , শান্তি ও করুনা বর্ষণ কর ।

হে আল্লাহর বন্দারা ! মিথ্যা শ্রবণ ও কথন থেকে দুরে থাক । আর তোমাদিগকে নিষেধ ও সাবধান কৃত বিষয়ে থেকে বিরত থাক ।


মনে রাখ ! আল্লাহ এমনি কাজের আদেশ দেন , যা তিনি নিজে শুরু করিয়া ফেরেশতাগনে তাঁর পবিত্রতা বর্ণনার নির্দেশ দেন । পরে মানব ও দানবের মু'মেনদিগকে নির্দেশ দেন ।
অনন্ত আদেশ ও সংবাদের ভংগিতে আল্লাহ বলেন :
আল্লাহ ও তাঁর ফেরেশতাকুল নবীর পরে দরূদ প্রেরণ করেন ! হে মু'মেনরা , তোমরাও তাঁর পরে দরূদ -সালাম পেশ কর ।

আয় আল্লাহ ! আমাদের নেতা । নবী ও মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম যিনি মক্কা-মদিনার ঈমাম ও দু'বার হিজরতকারী আর তাঁর বংশধরদের পরে অনুগ্রহ , শান্তি ও বরকত দান কর ।


হে নবীর শাফাআত আকাংখী !
তাঁর পরে তোমরাও দরুদ-সালাম পাঠাও ।

খোদা ! হৃদয়-জ্বোতি ও চক্ষু-তৃপ্ত আমাদের নেতা , নবী ও মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের আর তাঁর বংশধরদের পরে অনুগ্রহ, শান্তি ও বরকত প্রেরণ কর ।
তাই তাঁর নুর দর্শনাকাংখী হে মানব !
তোমরাও তাঁর পরে দরূদ-সালাম প্রেরণ কর ।


বিশেষতঃ
সাহাবীদের সেরাবংশোম্ভব কোহাফ তনয় আমিরুল মু'মিনীন সায়্যেদিনা আবু বরক ছিদ্দিক রাজি আল্লাহু তায়ালা আনহু ;

অতিশয় ধর্মভীরূ , ন্যায় ও স্পষ্টবদী খাত্তাব তনয় আমিরূল মু'মিনীন সাইয়্যেদিনা ওমর রাজি আল্লাহু তায়ালা আনহু ;

কোরআনে সংগ্রাহক , লজ্জাশীল ও দৃঢ় বিশ্বাসী আফফান তনয় আমীরুল মু'মিনীন সাইয়্যেদিনা হযরত ওছমান গনী রাজি আল্লাহু তায়ালা আনহু ;

আল্লাহ ও তাঁর রাসুলের বিজয়ী ব্যাঘ্র রাসুল জামাতা আবু তালেন তনয় আমিরুল মু'মিনীন হযরত আলি রাজি আল্লাহু তায়ালা আনহু পরে দরুদ ও সালামের ধারা যেন বিরাজ থাকে ।


তা ছাড়া হযরত আলি (রাঃ) শান্তির প্রতিক পুত্রদ্বয় সাইয়্যেদেনা আবু মুহাম্মদ হাসান ও আবু আবদুল্লাহ হোসাঈন রাজি আল্লাহু তায়ালা আনহুমা এবং তাদের মাতা সাইয়্যেদেনা হযরত ফাতেমাতুজ্জোহরা রাজি আল্লাহু তায়ালা আনহা এর উপর ;

আর হযরতের মহান দই চাচা যাঁরা আল্লাহর ও মানুষের নিকট সম্মানিত , আবিলতা ও অপরিচ্ছন্নতা থেকে পবিত্র , সে আবু ওমারাতা হামজা এবং আবুল ফজল আব্বাস রাজি আল্লাহু তায়ালা আনহুমার উপর দরূদ - সালাম ।


বেহেশতের সুসংবাদ প্রদত্ত দশজন নিশিষ্ট সাহাবাবৃন্দের পরে কেয়ামত পর্যন্ত যেন দরূদ-সালামের ধারা অব্যহত থাকে ।

আল্লাহ ! ইসলাম ও মুসলমানদের বিজয়ী কর আর লজ্জিত -পরাস্ত কর কাফের, ফাসেক , সব শ্রেনীর বিরুদ্ধেবাদীদের ।
খোদা ! আমাদের দেশ ও সকল ইসলামী দেশ কে স্থায়ী কর এবং তাঁর রাষ্ট প্রধান , মন্ত্রী-মন্ডলীকে তোমার সরল পথে চালাও , আর বিশ্ব-জাহানে, মানব সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তওফিক তাদের দান কর ।


আল্লাহ ! তাদের ও তাদের সেনাদিগে বিজয়ী কর ; বিশেষতঃ তাদের বিজয় ও নিরাপদ রাখ ,আর তাদের চেষ্টায় বিদ্রোহীদের পরাভুত কর । ইহ-পরকালের চাবীকাঠি তোমার ই হাতে ।

আয় আল্লাহ ! আমাদের আলেমদিগকে সম্মান দাও , ধর্ম-সেবায় তাদের নিয়োজিত রাখা ছাড়াও তোমার জন্য রাখ নিবেদিত । আর তাদের ভ্রান্ত উদ্দেশ্য এবং আভন্তরীন রোগের ময়লা দুর কর ।

আল্লাহ ! আমাদের সাধারন মানুষকে তোমার ও তোমার রাসুল এবং নেতাদের অনুসারী হওয়ার তওফিক দাও । আর তারা যেন ভ্রান্ত নৈতিকদের অনুসারী না হয় , সে জন্য তাদের প্রকৃত গেয়ান দাও ।

আল্লাহ ! আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের ধর্মের সাহায্যকারীদের বিজয়ী কর , আমাদের কে তাদের অনতর্ভুক্ত কর ।
কিন্তূ আমাদের নেতার ধর্ম যারা হীন করতে চাহে , তাদের দলভুক্ত আমাদের করিও না ।
আল্লাহ ! সকল মুসলমানদের ঘরে ঘরে শন্তি ও মার্জনা লিখিয়ে দাও আর লিখ আমাদের ক্ষমা-শান্ত-নিরাপত্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের উম্মতের তোমার সকল বান্দার উদ্দেশ্যে ।

খোদা ! ইহলোক ও পরলোকে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল দান কর এবং মু'মেন নর নারীর জীবিতদের ও যারা মারা গিয়াছে তাদের গুনাহ মার্জনা করিয়া দাও ।

হে প্রধানতম অনুগ্রহকারী ! বিশ্ব-প্রভুর যাবতীয় প্রশংসা ।

বিতাড়িত শয়তান হইতে আল্লাহ পানাহ চাই ।

ইনছাফ, সদাচার ও ঘনিষ্ঠদের দানের জন্য আল্লাহ তোমাদিগকে আদেশ এবং নিষেধ করেন অশ্লিল, অন্যায় ও অবাধ্যতা হইতে , যেন তোমরাও উপদেশ প্রপ্ত হও ।

আল্লাহকে স্মরণ কর , আল্লাহ তার প্রতিফল দিবেন । তাঁকে ডাক , তিনি তার প্রতিদান দিবেন ।
সত্য আল্লাহর জিকির উচ্চ , উত্তম,সম্মানিত, সর্ববৃহৎ, প্রয়োজনীয় এবং পুর্ণতম শ্রেষ্ট ।


খোতবায়ে-ইবনে নোবাতার বঙ্গানুবাদ
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×