somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মির্জা ফখরুল আপনাকে ধন্যবাদ ব্লগ এবং ব্লগারদের মন্তব্য নিয়ে অবগত থাকার জন্য।

১৩ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসিফ হয়ত অনেকের অপছন্দ তার কিছু আক্রমনাত্নক এবং বেহুদা কথার জন্য। যেমন আমিও তাকে অপছন্দ করি তার ধর্মীয় ব্যাপারে গায়ের জোর টাইপের কিছু বিতর্কের জন্য। কিন্তু যখন তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় তখন আমি কিন্তু তার মুক্তি কামনা করেছি কৌশিক ভাই সহ বিভিন্ন জনের ব্লগ মন্তব্য কারন তাকে যেই ইস্যুতে (জগন্নাথ বিশ্বঃ) নিয়ে যাওয়া হয়েছিল সেটায় আমিও জড়িত ছিলাম। তাই এই অন্যায় সিন্ধান্তের প্রতিবাদ করেছিলাম তীব্রভাবে।

সুখের বিষয় আজকে আমাদের তরুণ প্রজন্মের পছন্দের একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি তার বিডি নিউজ২৪ এর ওপিনিওন এর লেখায় আমাদের সহ ব্লগার আসিফের কথা টেনে বলেছেন,
"আজকের পৃথিবীর সদা-পরিবর্তনশীল টেকনোলজির সাথে খাপ খাইয়ে নেয়াটা আমার প্রজন্মের মানুষদের জন্য কঠিন। আজকের তরুণদের কাছে ক্যালকুলেটর যেখানে প্রাগৈতিহাসিক টেকনোলজি, সেটা আমরা, আমি প্রথম চাক্ষুষ করেছি জীবনের ৩০ তম বছরে। সহস্র ব্যস্ততার মাঝে তবু চেষ্টা করি ফেসবুক, বাংলা ব্লগ ও অনলাইন পত্র-পত্রিকার পাঠক প্রতিক্রিয়ায় চোখ রাখার জন্য। ইন্টারনেটে পরিচয়হীনতার কারণে অংশগ্রহণকারীদের মন্তব্যগুলো সাবলীল ও নিঃসঙ্কোচ (অবশ্য চোখ-রাঙ্গানি দেখতে পাচ্ছি, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে; ব্লগ লেখার জন্যেও মুচলেকা নিতে হয়েছে আসিফ মহিউদ্দিনকে); বলাই বাহুল্য, বহু ক্ষেত্রেই তরুণরা আমাদের ওপর সদয় নন। সেটা বোধগম্য, সে বয়সে আমরাও ক্রোধকে উপলক্ষ করে খুঁজে ফিরেছি তারুণ্যের সারবত্তা। কিন্তু একটা ব্যাপার আমাকে ভাবায়, ভীষণ ভাবায় – এজন্য নয় যে আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট – বরং এজন্য যে ভাবনাটা আমার বয়সীদের জন্য পুরো নচ্ছাড়: আমাদের সন্তান যেন থাকে দুধে-ভাতে, সেটা হবে তো?" ।

একজন আধুনিক মনের এবং বনেদী বংশের মানুষ হিসেবে আমি মির্জা ফখরুল সাহেবকে ছিনি বিগত সরকারে মন্ত্রী থাকাকালীন সময় থেকে। তার সাথে কাছে আসার সুযোগ হয়েছিল যখন একবার তিনি আমেরিকায় গিয়ে আমার এক বড় ভাইয়ের ফ্ল্যাটে উঠেন তখন। কথাবার্তা এবং মানসিকতায় ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত উচু মনের অধিকারী সেসময় মনে হয়েছিল। কিন্তু দেশের সামগ্রিক রাজনীতিক পরিবেশে উনাদের মত লোকদের সামনে আসতে দেয়না। ইচ্চায় হোক অনিচ্ছায় হোক তিনি এখন বিএনপি’র মত বড় একটি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিএনপি আগামিবার যদি সরকার গঠনে সম্ভব হয় তবে তিনি হয়ত গুরুত্বপুর্ন রাষ্ট্রীয় দায়িত্ব পাবেন। উনার আজকের লেখায় যেই আধুনিকতা এবং বিরোধী মতের প্রতি সম্মান দেখলাম তাতে আমরা আশাবাদী। তবে সেই আশা সেদিনই পুর্ন হবে যেদিন এসব লেখা বাস্তবে পরিনিতি লাভ করবে। কারন অতীতে এমন ভাল লেখা আর বানী আমরা কম শুনিনি। দিনবদলের চটকদার আবেদনের পিছনে পঙ্গপালের সেই স্রোত এখনো চোখে ভাসে। কিন্তু নিরুংকুশ ক্ষমতা সব ভুলিয়ে দিল তাদের। আশা নিয়ে বসে রইলাম ফখরুল সাহেব। জানি আমার লেখা আপনার কাছে যাবে। ক্ষমা দিবেন।

তার আজকের চমৎকার লেখাটি পড়তে ক্লিক করুণ- প্রিয় তরুণ প্রজন্ম @ মির্জা ফখরুল ইসলাম আলমগীর


*ব্যক্তিগত ভাবে আমার অনেক বন্ধু, বড় ভাই এবং শুভাকাঙ্ক্ষীদের ফোন এবং মেইলে আসিফের প্রতি আপত্তি জানানোর কারনে ব্লগ শিরোনাম থেকে উনার নাম সরিয়ে দেয়া হল।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১২
৩০টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×