somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার উষ্ণতায় হাসুক শীতার্তরা

২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবারের মতই এবারও শীতমৌসুম দরজায় কড়া নাড়ছে। এরই মধ্যে পরিবেশ শুষ্ক হতে শুরু করেছে, দেখা দিচ্ছে নানাবিধ মৌসুমি পরিবর্তন। এ পরিবর্তন আমাদেরই সমাজে বসবাসরত এক শ্রেণীর মানুষদের জন্য বয়ে নিয়ে আসে বিরুপ প্রভাব। যার প্রেক্ষিতে অসহায়,অধিকার ও সুবিধা বঞ্চিত,সর্বনিম্ন আয়ের,খেটে-খাওয়া ও অপর্যাপ্ত আয়ের মানুষদের জীবনযাপনে নেমে আসে দূর্ভিশাপ। এক বিরাট জনগোষ্ঠী রয়েছে যারা কিনা এখনো প্রাকৃতিক পরিবেশের কাছে চরম বিপর্যস্ত। উত্তরবঙ্গ তেমনি এক আবাসস্থল যেখানে রয়েছে এবারের বন্যাকবলিত এক বিশাল জনগোষ্ঠী। যাদের নিকট এবারের শীতমৌসুম নামবে অভিশাপ হয়ে। দেখা দিবে রোগ-শোক, এমনকি মৃত্যু ও কিছু ক্ষেত্রে অবধারিত হয়ে পড়ে। যার সাথে পাল্লা দিয়ে টিকে থাকা অনেক পরিবারের নিকটই চরম কষ্টসাধ্য।
'সবার তরে' নামক স্বেচ্ছাসেবী প্লাটফর্ম থেকে আমরা সেই উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষগুলোর পাশে আমাদের চিরায়ত সেবার হাত বাড়িয়ে দিবো শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে। আমাদের সার্বিক সহায়তায় থাকবে Social Chain for Development.
মানবিক জাগরণের জায়গা থেকেই আমরা আপনাদের সবার কাছে এই বিপর্যস্ত মানুষগুলোর পাশে আপনার সামান্যতম সাহায্য দিয়ে দাঁড়াবার বিনীত অনুরোধ জ্ঞাপন করছি।
আপনি আপনার সাহায্যের অংশটুকু আমাদের অফিসের ঠিকানায় ( বাসা নং: ২০/১২, শেখেরটেক ১২, আদাবর,শ্যামলী) পৌঁছে দিতে পারেন নিজহস্তে। অথবা আমরা আমাদের বিনীতপ্রাণ স্বেচ্ছাসেবী পাঠিয়ে আপনার নিকট হতে সংগ্রহ করতে পারি। আপনার সামান্যতম সাহায্যটুকুই হয়ত পারবে একজন শীতার্তদের এবারের শীত নিবারণ করতে। হতে পারে তা একটা কম্বল,শীত নিবারণের যেকোনো পোষাকসামগ্রী অথবা অর্থ সাহায্য। আমাদের লক্ষ্য ১০০০ পরিবারের হাতে কম্বল তুলে দিবো। অথবা আপনি নিজে আমাদের সাথে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করতে পারেন।
সাহায্য পাঠানোর জন্য:
বিকাশ পারসোনাল - 01684376607
01705059605
ডাচ বাংলা রকেট- 015160621753
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ-
মহিউদ্দীন তোহা - 01871186028
রাশিব আহমেদ- 01680564392

উদ্যোগে - সবার তরে
সার্বিক সহযোগিতায়- সোস্যাল চেইন ফর ডেভলপমেন্ট
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×