somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দ-রাজ্যে অভিযান (৮): Labyrinthine!

০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Labyrinth (ল্যাবেরিন্থ) হলো জটিল, বিস্তৃত এবং ঘোরানো প্যাঁচানো রাস্তার সমাবেশ যেখানে মানুষ সহজেই পথ হারিয়ে ফেলতে পারে: গোলকধাঁধাঁ। পৃথিবীর বহুল আলোচিত একটি labyrinth হচ্ছে গ্রিসের ক্রিট দ্বীপের কিংবদন্তির সেই গোলকধাঁধাঁ যা স্থপতি ডিডেলাস নির্মাণ করেছিল রাজা মাইনোসের জন্য। কিন্তু গোলকধাঁধাঁ নির্মাণের পর ডিডেলাস ও তার ছেলে ইকারুসকে বন্দী করে রাখে মাইনোস। সুদক্ষ কারিগর ডিডেলাস অবশ্য গোপনে মোমের ডানা বানিয়ে ছেলেকে নিয়ে ক্রিট থেকে উড়ে চলে যায়। ইজিয়ান সাগরের উপর দিয়ে যাওয়ার সময় ইকারুস খুশিতে ক্রমাগত উঁচুতে উঠতে থাকে। অভিজ্ঞ পিতা ইকারুসকে বিপদের সাবধানবাণী শোনায়, ইকারুস কর্ণপাত করে না। এক সময় ডানা গলে ইজিয়ানের বুকে পড়ে যায় ইকারুস। সলিল সমাধি হয় পুত্রের, ভগ্ন-হৃদয় পিতা ফিরে আসে সিসিলিতে।

এদিকে মাইনোস গোলকধাঁধাঁটিতে বন্দী করে রেখেছিল বৃষ-মস্তকের দৈত্য মিনোটরকে এবং এথেন্সকে বাধ্য করত প্রতি বছর সাত জন তরুণ ও সাত জন তরুণী পাঠাতে এর খাবার হিসেবে। এভাবে মানব উৎসর্গ পাঠানোর তৃতীয় বছরে আয়োনিয়ান বীর থিসিউস রাজি হয় খাবার হিসেবে নিজেই দৈত্যের মুখোমুখি হতে।

থিসিউস ক্রিটে পৌঁছার পর মাইনোসের কন্যা আ্যরিয়াডনি তার প্রেমে পড়ে যায়। মেয়েটির সহায়তায় মিনোটরকে হত্যা করে জটিল সেই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় থিসিউস।
_________________________________
এখন কল্পনা করুন, ক্রিটের সেই ল্যাবেরিন্থে আপনাকে ছেড়ে দেয়া হলো, কিন্তু সাহায্য করার জন্য কোনো আ্যরিয়াডনি নেই আপনার! কী অবস্থা হবে আপনার?

আপনার অবস্থা হবে labyrinthine (ল্যাবেরিন্থিন): তালগোল পাকানোর মত জটিল

labyrinthine শব্দটি ঘোরানো প্যাঁচানো রাস্তা, কথাবার্তা বা মনের অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে: "A labyrinthine network of tortuous footpaths".
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৭
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্নীতির মাফিয়া চক্র পিঁপড়ার কলোনির মতো কাজ করে

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৭

বাংলাদেশের দুর্নীতির মাফিয়া চক্র ঠিক পিঁপড়ার কলোনির মতো কাজ করে। জুলাই আন্দোলনের সময় কিছু মানুষ ভাবছিলো এটা উইপোকার কলোনী। তারা ভাবছিলো রাজা শেষ তো তার কালো খেলাও শেষ।



উইপোকার... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×