somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দ-রাজ্যে অভিযান (১০): Saturnine!

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে অনেক অনেক যুগ আগের কথা। গ্রিকদের ছিল না মোবাইল ফোন, ছিল না কোনো ল্যাণ্ডফোন, টেলিভিশান কিংবা রেডিও। কিন্তু তাদের ছিল পুরাণ। যখন গাছ থেকে পাড়ার মত টসটসে সব জলপাই শেষ হয়ে যেত, আর হতো না কোনো যুদ্ধ, তারা বসে বসে দেব-দেবীদের নিয়ে নাটকীয় গল্প বানাতো।

এরকমই একটি গল্প হলো দেবতা ক্রোনসকে নিয়ে। ক্রোনস প্রথম প্রজন্মের সর্বকনিষ্ঠ টাইটান, পিতা ইউরেনাসকে হত্যা করে দেবরাজ্য দখল করে ফেলল। তারপর সিংহাসন পোক্ত করার জন্য একে একে নিজের সব সন্তানকে খেয়ে ফেলল, কেবলমাত্র জিউস ছাড়া। জিউসকে ছাগলদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছিল গোপনে লালন পালন করার জন্য। বড় হয়ে ফিরে আসে জিউস, ক্রোনসকে উৎখাত করে নির্বাসনে পাঠায়।

রোমকরা গ্রিস জয় করার পর ক্রোনসের নাম পরিবর্তন করে রাখে স্যাটার্ন (Saturn), বাংলায় শনি। শনি গ্রহ (Planet Saturn) এবং শনিবারের (Saturday) নামও তার নামানুসারে।

জ্যোতিষীশাস্ত্রে (astrology)—জ্যোতির্বিজ্ঞান (astronomy) নয়—শনির প্রভাব বলয়ে জন্মগ্রহণকারী মানুষকে বলা হয় Saturnine

যেহেতু শনির সাথে জড়িয়ে আছে অশুভ সব ঘটনা, দেবতা শনি এবং তার গ্রহও তাই বিবেচিত হয়ে আসছে অশুভ এবং মানুষের জন্য অশান্তি, দুর্দশা বহনকারী হিসেবে। আপনি শনির দশা কথাটি শুনে থাকবেন।

আর এ কারণে একজন Saturnine মানুষ হলেন অসুখী, বিষণ্ণ, মনমরা মানুষ।

saturnine (adj.) এর সমার্থক: melancholic, somber, solemn, grim, unsmiling
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু আমাকে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১১ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২২


প্রণয়ের হাওয়া
রোদ পোড়া ছোলনা
এই যে আমাকে
পোড়া ইটভাটা ছাই
করে শুধু আমাকে।

রঙধনু আকাশে
বৃষ্টি ভিজা বাতাসে
কখনো বুঝে ওঠা হয়নি
যে তোমাকে
স্মৃতির কষ্ট চাপা গন্ধ পাই
এই আমাকে;

একাকী আধারে
জানতেও চাবে না
প্রণয় পোড়া দায় কে
উত্তর পাড়ায় শৈশব... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×