somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দ-রাজ্যে অভিযান (১৪): Lethargy!

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রিক পুরাণে, লিথি (Lethe) হচ্ছে পাতালের (Hades) পঞ্চ নদীর এক নদী—রহস্যময় এক স্রোতস্বিনী, যার পানি পান করলে মানুষ হারিয়ে ফেলে পূর্ব জীবনের সব স্মৃতি, হয়ে পড়ে ঘুম ঢুলুঢুলু, অবসাদগ্রস্ত, অসাড়।

পুরাণে লিথি নামে এক নায়াডেরও (Naiad) নাম পাওয়া যায়। দেবতা এরিসের কন্যা, এই নায়াড সম্ভবত নদীটির সাথে সম্পর্কিত নয়, বরং বিস্মৃতির স্বতন্ত্র, দৈহিক মূর্ত রূপ (personification)।

কোনো কোনো প্রাচীন গ্রিক বিশ্বাস করত, পুনর্জন্মের পূর্বে আত্মাদেরকে লিথির পান করানো হয়, যাতে তারা পূর্বজীবনের কথা ভুলে যায়। প্লেটোর রিপাবলিক গ্রন্থের শেষাংশে এর-পুরাণে (Myth of Er), লিথির পাতাল সমভূমিতে আগত এরূপ মৃত মানুষের কথা বলা আছে।

লিথির পানি এবং লিথিয়ান (lethean) বিশেষণটি তাই ব্যবহৃত হয়ে আসছে স্মৃতি ভুলে সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে যাওয়া অর্থে, আর লেথার্জি (lethargy) বিশেষ্যটির মানে দাঁড়ায় জড়তা, অবসাদগ্রস্ততা, গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো চেতনাহীনতা।

Lethargy এর সমার্থক: apathy, disregard, indifference, insensibility, lassitude, unconcern, unresponsivenes

কিছু কিছু রহস্যবাদী গোত্র আরো একটি নদীর কথা বলে থাকে, নিমোসিনি (Mnemosyne); যারা নিমোসিনির পানি পান করবে, তারা স্মরণ রাখবে সব কিছু এবং অর্জন করবে সর্বজ্ঞান ধরে রাখার ক্ষমতা। এ মতবাদে অভিমন্ত্রিত (initiates) বা দীক্ষিতদের শিক্ষা দেয়া হয়, মৃত্যুর পর তাদেরকে যেকোনো একটি নদীর পানি পান করতে বলা হবে, তখন তারা যেন লিথির পরিবর্তে নিমোসিনিকে বেছে নেয়।


আলাস্কার লিথি নদী
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×