somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাইয়ের মান ও ব্যাঙের লিঙ্গ নির্ধারণ

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮৯৭ সাল।

এডউইন জে. গুডউইন নামে যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক ও শৌখিন গণিতবিদ ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রতিনিধি সভায় একটি প্রস্তাব পেশ করলেন— ২৪৬ নম্বরের এই প্রস্তাবটি গণিতের যুগান্তকারী এক আবিষ্কারের উপর যা সম্প্রতি সম্পাদন করেছেন তিনি।

প্রতিনিধি সভা প্রস্তাবটি পাঠিয়ে দিল জলাভূমি সংক্রান্ত কার্যপরিষদের দপ্তরে। জলাভূমি পরিষদ গভীরভাবে প্রস্তাবটি বিবেচনা করে সিদ্ধান্তে উপনীত হলো, প্রস্তাবটি তাদের এক্তিয়ারে পড়ে না; প্রস্তাবটি তারা পাঠিয়ে দিল শিক্ষা অধিদপ্তরে। শিক্ষা অধিদপ্তরে ৬৭-০ ভোটে প্রস্তাবটি পাশ হয়ে চলে গেল অঙ্গরাজ্যের আইনসভায়।

আইনসভা প্রস্তাবটিকে অনুমোদন দিয়ে ফেলছে, এমন সময় পার্দু বিশ্ববিদ্যালয়ের গণিতের এক প্রফেসর, যিনি ঘটনাক্রমে অঙ্গরাজ্যের বিজ্ঞান সভায় যোগদান করতে গিয়েছিলেন, প্রস্তাটিতে বাগড়া দিলেন। অনির্দিষ্ট কালের জন্য মূলতুবি হয়ে গেল প্রস্তাব।

কী ছিল যুগান্তকারী প্রস্তাবটিতে?
অনুচ্ছেদ ১: ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাধারণ সভায় ইহা আইননুমোদিত হোক: ইহা আবিষ্কৃত হয়েছে যে, বৃত্তাকার কোনো জায়গার ক্ষেত্রফলের অনুপাত, উহার পরিধির এক চতুর্ভাগের সমান সরল কোনো রেখাংশের উপর দণ্ডায়মান বর্গের ক্ষেত্রফলের সাথে এরূপভাবে অন্বিত, যেরূপভাবে একটি বাহুর উপর কোনো সমবাহু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, উক্ত বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে অন্বিত।...

উপরের ঘটনাটি পড়তে যাদের কাঠখোট্টা লাগবে, তাদের জন্য ক্ষতিপূরণ হিসেবে নিচের ঘটনা:
বাচ্চাদের স্কুলে জীব বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন সুন্দরী, অবিবাহিত শিক্ষিকা। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন তাদের। এক জায়গায় কাঁচের পাত্রে জীবন্ত একটি ব্যাঙ রাখা। কৌতূহলী হয়ে সবুজ ব্যাঙটিকে দেখছে বাচ্চারা।

হঠাৎ বাচ্চা একটি মেয়ে বলে উঠল, "এইটা মেয়ে ব্যাঙ।"
"না, এইটা ছেলে ব্যাঙ!" তীব্র চিৎকার দিয়ে উঠল তার সহপাঠি শিশু। বেচারা আবার ছেলে কিনা।
"না, এইটা মেয়ে ব্যাঙ।" ঝাঁপিয়ে পড়তে উন্মুখ মেয়েটি। ছেলেটিও গোঁ ধরে দাঁড়ায়। চিৎকার কোলাহলে ক্লাস ভরে যায় মুহূর্তে। অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন শিক্ষিকা, বিবদমান গোষ্ঠিকে নিয়ন্ত্রণ করতে পারেন না কোনোমতে।

হঠাৎ ছোট্ট রবিন হাত তুলে বলল, "আমি জানি কীভাবে মেয়ে ব্যাঙ, ছেলে ব্যাঙ পরীক্ষা করতে হয়।"
লজ্জায় লাল হয়ে উঠে শিক্ষিকার গাল। "কী সর্বনাশ হতে যাচ্ছে, আল্লাহই জানে! কী কুক্ষণে যে এদের পড়াতে রাজী হয়েছিলাম!" শঙ্কায়, ঘামতে ঘামতে ভাবে সে।
"এটি একেবারে সহজ কাজ। চলো আমরা ভোট দেই, এইটা ছেলে না মেয়ে।" ছোট্ট রবিন মীমাংসা করে দেয়।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
৪৪টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×