somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথমবারের মতো ধারণ করা হলো সীলুকান্ত শিশুর চলচ্চিত্র!

২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিশেষজ্ঞের একটি দল সম্প্রতি বিশ্বে প্রথমবারের মতো শিশু সীলুকান্তের (coelacanth, বাংলায় কেউ কেউ একে কোয়েলাকান্ত বলে থাকেন) আলোকচিত্র গ্রহণ করতে সক্ষম হয়েছেন। সীলুকান্ত প্রাণী জগতে অনন্য, অত্যন্ত বিরল প্রজাতির এক মৎস্য যা জীবন্ত জীবাশ্ম (living fossil) নামে অভিহিত।

সমুদ্র গবেষকদলটি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি/সালাবীজ (Sulawesi) দ্বীপের উপকূলে মানাদো (Manado) উপসাগরের ৫২৮ ফুট গভীরে শিশু মাছটিকে খুঁজে পান এবং সফলভাবে এর চলচ্চিত্রও ধারণ করেন। ২০ মিনিটের ধারণকৃত চলচ্চিত্রটিতে দেখা যায়, নীল ও সাদা ফুটকি-খচিত, ১২.৬ ইঞ্চি দৈর্ঘ্যের সীলুকান্ত শিশুটি সাগরতলে উপলখণ্ডের ভেতর শান্তভাবে সাঁতার কেটে যাচ্ছে।

"যতদূর আমাদের মনে পড়ে, রহস্যাবৃত প্রাণীটির জীবন্ত কোনো বাচ্চার এটিই হচ্ছে প্রথম ভিডিওচিত্র," বললেন ফুকুশিমা প্রদেশের (Fukushima Prefecture) জলজ উদ্ভিদ ও মৎস্য সংরক্ষণ কেন্দ্রের (aquamarine) গবেষক মাসামিৎসু আইওয়াতা (Masamitsu Iwata)।

আবিষ্কারটি সীলুকান্তের আবাস ও প্রজনন আচরণের উপর আলোকপাত করবে বলে বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেন। দূরনিয়ন্ত্রিত, স্বচালিত জলযানের মাধ্যমে গবেষকদল প্রাণীটির চলচ্চিত্র ধারণ করেন, আইওয়াতা যাকে একটি সদ্যজাত শাবক হিসেবে শনাক্ত করেন।

সুপ্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সীলুকান্তের শরীরে তেমন কোনো পরিবর্তন সাধিত হয়নি। প্রায় ৩৬৫ মিলিয়ন বছর পূর্বে, ডেভোনিয়ান (Devonian) যুগে প্রাণীটির উদ্ভব হয় বলে জীববিজ্ঞানীদের বিশ্বাস, এবং ধারণা করা হতো, প্রায় ৭০ মিলিয়ন বছর পূর্বে, ক্রিটেইশাস (Cretaceous) যুগের শেষভাগে এটি পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে, রেখে গেছে কেবল জীবাশ্ম নিদর্শন। জীবাশ্মের উপর ভিত্তি করে, সীলুকান্তকে জলচর মৎস্য এবং স্থলচর চতুষ্পদের অন্তর্বর্তী দশার (transitional) জোরালো প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াসও পেয়েছিলেন অনেক বিজ্ঞানী।

কিন্তু ১৯৩৮ সালে দক্ষিণ আফ্রিকার ভারত মহাসাগরীয় উপকূলে প্রথমবারের মতো জীবন্ত, পূর্ণদশা সীলুকান্ত মাছ ধরা পড়ার পর বিশ্বজুড়ে বয়ে যায় বিস্ময়ের ঝড়; বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর অন্তর্ভুক্ত হয় এটি। এরপর নিয়মিতই মাছটির খবর পাওয়া যেতে থাকে মোজাম্বিক, মাদাগাস্কার, কেনিয়া, তাঞ্জানিয়া, জাঞ্জিবার বা ইন্দোনেশিয়ার উপকূলে।

আজ, সত্তর বছরেরও বেশি সময় ধরে, প্রাগৈতিহাসিক অথচ জীবন্ত, মিলিয়ন মিলিয়ন বছর ধরে অপরিবর্তিত এই প্রাণীটির প্রতি মানুষের সুতীব্র সেই আগ্রহ বয়েই চলছে!

সংক্ষিপ্ত ইউটিউব ভিডিও

তথ্যসূত্র:
১। Click This Link
২। http://en.wikipedia.org/wiki/Latimeria
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×