somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলায় শিখুন জাভা প্রোগ্রামিং

১৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। আমি জানি আপনারা অনেকেই আমাদের আজকের আলোচ্য বিষয়টির সাথে পরিচিত, তবুও যারা এর সম্পর্কে বিস্তারিত জানেন না তাদেরকে আজ আমার এই ব্লগের মাধ্যমে বর্তমান জগতের একটি অন্যতম শক্তিশালী ও কার্যকর প্রোগ্রামিং ভাষা – জাভা’র সাথে আরও গভীরভাবে পরিচয় করিয়ে দেব। আমার প্রচেষ্টা থাকবে যাতে আপনারা ধাপে ধাপে এই ভাষাটিকে আয়ত্ত করতে পারেন। সেই দিকটিকে মাথায় রেখে এই সিরিজটিকে সাজাতে চেয়েছি একজন শিক্ষানবিশ থেকে একজন দক্ষ প্রোগ্রামার সবার জন্যে। তাই আপনারা সূচিপত্র থেকে যেকোনো একটি অধ্যায় নির্বাচন করে এবং সেখানে দেখানো ইন্সট্রাকশনগুলো অনুসরণ করে শুরু করতে পারেন জাভা প্রোগ্রামিং অথবা চাইলে আপনারা প্রথম পর্ব থেকেও শুরু করতে পারেন। তবে আপনি যদি এমন কেউ হন যিনি জাভা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে যেন আপনি প্রথম অধ্যায় থেকেই শুরু করেন। তাহলে পরবর্তি অধ্যায়গুলো বুঝতে আপনার অনেক সুবিধা হবে… তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক – “জাভা প্রোগ্রামিং”



সূচিপত্র

জাভা প্রোগ্রামিং এর যে বেসিকগুলো আমরা এখানে শিখবঃ

প্রথম পর্ব – Hello, World!
দ্বিতীয় পর্ব – Variables and Types
তৃতীয় পর্ব – Conditionals
চতুর্থ পর্ব – Arrays
পঞ্চম পর্ব – Loops
ষষ্ঠ পর্ব – Functions
সপ্তম পর্ব – Objects
অষ্টম পর্ব – Compiling and Running with Arguments
নবম পর্ব – Inheritance
দশম পর্ব – Try and Catch
একাদশ পর্ব – Abstract Classes
দ্বাদশ পর্ব – Interfaces
ত্রয়োদশ পর্ব – Using Generics
চতুর্দশ পর্ব – Collections
পঞ্চদশ পর্ব – Wrappers and Autoboxing
ষষ্ঠদশ পর্ব – Exceptions
সপ্তদশ পর্ব – Generic Types
অষ্টাদশ পর্ব – IO Streams

প্রথম পর্ব – Hello, World!

জাভা মূলত একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাতে অবজেক্ট’কে “ক্লাস” বলা হয়। এখন আমরা “Hello, World!” নামে একটি প্রোগ্রাম দেখবো যেটি আপনাদেরকে স্ক্রিনে – প্রিন্ট করে দেখাবে। এটি খুব সাধারন একটি জাভা প্রোগ্রাম এবং সকলেই এই সাধারন প্রোগ্রামটি দিয়ে জাভা প্রোগ্রামিং শেখা শুরু করে থাকে।

public class Main {

public static void main(String[] args) {

System.out.println(“Hello, World!”);

}

}

প্রথম লাইনটি হল –

public class Main {

এখানে প্রথম লাইনে Main নামে একটি ক্লাসকে বর্ননা করা হয়েছে। মনে রাখবেন যে, জাভাতে প্রতিটি কোডই রান করার আগে যেকোনো একটি ক্লাসের ভিতরে থাকতে হয়। তাই জাভার ক্ষেত্রে ক্লাস একটি মুখ্য ও অপরিহার্য বিষয়। তাই প্রথম লাইনে Main নামে যে ক্লাসকে উল্লেখকরা হয়েছে সেটি Public অর্থ্যাৎ এটি যে কেউই ব্যবহার বা access করতে পারবে। তবে এই মুহুর্তে এটি খুব একটি জরুরি বিষয় নয় তাই এটাকে মাথার এক পাশে রেখে শুধু মনে রাখুন যে আমরা আমাদের কোডগুলোকে একটি ক্লাসের ভেতরে লিখব যার নাম হচ্ছে Main। আর Object নিয়ে আমরা পরবর্তিতে আলোচনা করব।

খেয়াল করবেন যে, আমরা যখন কোন Public ক্লাস ডিক্লেয়ার করব তখন আমরা এটিকে অবশ্যই একটি ফাইলের ভিতরে ডিক্লেয়ার করব যেটির নাম ও ক্লাসের নাম একই হবে অর্থ্যাৎ এক্ষেত্রে ফাইলটির নাম হবে (Main.java)। অন্যথায় কম্পাইল করার সময় আমরা এরর দেখতে পাবো।

পরবর্তি লাইনটি হল –

public static void main(String[] args) {

এটাই হবে মূলত আমাদের জাভা প্রোগ্রামের শুরু, আমাদের লেখা প্রোগ্রামটিকে রান করতে হলে মূল মেথডটিতে হুবহু এই সিগনেচারটি থাকতেই হবে।

public – এর অর্থ হল এটি যে কেউই ব্যবহার বা অ্যাক্সেস করতে পারবে।
static – এর অর্থ হল আপনি এই মেথডটি Main এর কোন ইন্সট্যান্স তৈরি না করেই রান করতে পারবেন।
void – এর অর্থ হল এই মেথডটি কোন ভ্যালু রিটার্ন করে না।
main – এটি হচ্ছে এই মেথডের নাম।

আমরা মেথড এর ভেতরে যে আর্গুমেন্টগুলো পাব, সেই একই আর্গুমেন্টগুলোই আমরা প্রোগ্রামটিকে parameters সহ যখন রান করব তখন পাব। এটাকে মূলত array of stringsবলা হয়। আমরা এটাকে পরবর্তি অধ্যায়গুলোতে ব্যবহার করব, তাই চিন্তার কোন কারন নেই যদি এখন এটাকে বুঝতে সমস্যা হয়।

সবশেষেঃ

System.out.println(“Hello, World!”);

System – এটা হল একটি pre-defined class যেটা স্বাভাবিকভাবেই জাভাতে উপস্থিত থাকে এবং এটি বেশকিছু useful methods and variablesধারন করে।
out – এটা সিস্টেমের ভেতরে একটা static variable যেটা আপনার প্রোগ্রামের output represent করে থাকে(stdout).
println – এটি হল একটি method যেটা কোন লাইনকে print করতে ব্যবহার করা হয়ে থাকে।

ধন্যবাদ, কোন সমস্যা/পরামর্শ থাকলে কমেন্ট করতে পাড়েন।

আর সময় পেলে আমার সাইট থেকে ঘুরে আসুন এখানে ক্লিক করে

আমার ফেসবুক পেইজ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×