somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এখনও স্বাধীনতা পাবার যোগ্য হয়ে উঠতে পারিনি

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধের এতোগুলো বছর পরে এদের মাথাব্যাথা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে। কেন ত্রিশ লাখ শহীদের কোন তালিকা নেই। মাত্র ৯ মাসের যুদ্ধে ৩০ লাখ লোক মারা গেলে গড়ে প্রতিদিন ১১হাজারেরও বেশী মানুষ মারতে হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ও তার দোসর রাজাকার, আলবদর, আলশামস আর বিহারীদেরকে । তাদের প্রশ্ন প্রতিদিন এত মানুষ মারা কি সম্ভব? আর যদি সেটা সম্ভব হয়েও থাকে তাহলে তার তালিকা নেই কেন? এমন ভাব যেন পাকিস্তান সেনাবাহিনী তালিকা করে করে মানুষ মেরেছে এবং তা সংরক্ষণ করেছে।

এই সংশয় প্রকাশকারীরা মনে করে মুক্তিযুদ্ধ আসলে একটা ক্ল্যাশ অফ ক্ল্যান্স টাইপের গেম ছিল, তাইতো এরা মুক্তিযুদ্ধের সাথে ইরাক-সিরিয়ার যুদ্ধের তুলনা করে। তারা ভাবে, ১ কোটি ২০ লাখ লোক পিকনিক করতে ভারতের শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। তিন লাখ মা-বোনেরা তাদের পেয়ারা পাকিস্তানের জাঞ্জুয়াদের মনোরঞ্জনের জন্যে স্বেচ্ছায় নিজেদের সতীত্ব বিসর্জন দিয়েছিল। এরা তথ্য উপাত্ত বিশ্বাস করেনা, ৭১ এর ভয়াবহতা - নৃশংসতার বিবরণ দিয়ে লেখা বইগুলোর মর্মস্পর্শী লাইনগুলো এদের স্পর্শ করেনা। ৪৪/৪৫ বছর পরে এদের চাওয়া শুধু ৩০ লাখ শহীদের নামসহ একটি তালিকা।

আমার ভয় হয় - এরা হয়ত কালকে বলবে, তিন লাখ বীরাঙ্গনারও তালিকা চাই। সেই সাথে তাদের ধর্ষণের উপযুক্ত প্রমাণস্বরূপ সেই সময়কালীন মেডিকেল সার্টিফিকেটও চাই। যদি তারা না দিতে পারে তবে তারা কিসের বীরাঙ্গনা?? ভাবতেই শিউরে ওঠে আপাদমস্তক।

পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধতেই বেসামরিক মৃত মানুষের কোন তালিকা হয়নি। কারণ, যুদ্ধ লর্ডস বা ওল্ড ট্রাফোর্ড মাঠে আয়োজন করা ক্রিকেট বা ফুটবল ম্যাচ না যে যুদ্ধে ধরে ধরে গণনা করতে হবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা ভোগ করছি মুক্ত ও স্বাধীন স্বদেশ, আজ তাদের অবদানকে স্বীকার করে কোথায় আমরা এগিয়ে যাব, তা না, অবান্তর প্রশ্ন ও তর্ক করে তাদের আত্মত্যাগকে কলঙ্কিত করছি।

এক বুক আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে আমরা আসলে স্বাধীন হয়েছি কিন্তু আই এম স্যরি টু সে, মেবি উই ডোন্ট ডিজার্ভ দ্যা ইন্ডিপেন্ডেন্স
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×