ফেসবুক না থাকলে জানতেই পারতাম না দেশ ভর্তি এত কলম সৈনিক থুক্কু কি-বোর্ড সৈনিকের কথা।
ঘরে বসে অনলাইনে দখল করে ফেলছে মায়ানমারের বিশাল ভূখণ্ড, লড়াই করছে মায়ানমার সেনাবাহিনীর সাথে।
আরে ব্যাটা, এইসব ভন্ডামি ছাড়, আরকিছু না পারলে চুপচাপ জায়নামাজে বইসা আল্লাহর কাছে দোয়া কর ঐ সব হারানো মানুষগুলার জন্য, কাজে লাগবে।
৩০ বছর ধরে আরাকানে কিছু ঘটলেই রোহিঙ্গারা এদেশে আসছে ঠাই নিতে, ৩০ বছরে এসেছে কমপক্ষে ৮-১০ লাখ রোহিঙ্গা। এদের কয়জনকে বাংলাদেশ পুশব্যাক করেছে মায়ানমারে?? আপনি হয়ত জানেন না যে, এখন আরাকানের চেয়ে বাংলাদেশেই এখন রোহিঙ্গার সংখ্যা বেশি। ইচ্ছায় হোক আর অনিচ্ছায়ই হোক, এই বাংলাদেশই বয়ে চলেছে এই বাড়তি জনগোষ্ঠীর বোঝা।
মোড়ল মধ্যপ্রাচ্য চুপচাপ দেখছে, তাদের ভাবখানা এমন যেন কিছুই হয়নাই। হজ্ব থেকে সদ্য কামাই হওয়া পয়সা গোনায় ব্যস্ত সব, রোহিঙ্গাদের গোনার টাইম কই তাদের???
আমরা ব্যস্ত যে যার ইস্যুতে , মানবতা মুছে যাক টয়লেট টিস্যুতে....
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



