somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলকাতা ভ্রমণ অভিজ্ঞতা - কলকাতায় হোটেল নেয়া, ডলার ভাঙ্গানো ইত্যাদি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলকাতা ভ্রমণ অভিজ্ঞতা - কলকাতায় হোটেল নেয়া, ডলার ভাঙ্গানো আর ভারতের আভ্যন্তরীণ ট্রেনের টিকেট করাঃ
.
ঘুরতে কিংবা চিকিৎসার জন্যে কলকাতায় যাচ্ছি আমরা অনেকেই। বাসে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কিংবা প্লেনে কলকাতা পৌঁছানোর পর সবার প্রথম যে চিন্তাটা থাকে সেটা হল - হোটেল কোথায় নিব? কলকাতার সব ট্রেন স্টেশন এর সাথেই একটা প্রিপেইড ট্যাক্সি বুথ থাকে। সেখান থেকে ট্যাক্সি নিলে আপনার খরচ নিঃসন্দেহে কম হবে। যেকোনো স্টেশন থেকে বের হলেই সামনে দেখবেন একগাদা ট্যাক্সি ড্রাইভার আপনাকে ডাকবে, ওদের ডাকে সাড়া না দিয়ে সোজা চলে যাবেন প্রিপেইড ট্যাক্সি বুথে, এই প্রিপেইড ট্যাক্সি বুথগুলা কলকাতা পুলিশ নিয়ন্ত্রণ করে তাই ভাড়া নিয়ে লাফঝাঁপ নাই। কাউন্টারে ভাড়া পরিশোধ করে রিসিট নিন। এবার রিসিটে লেখা ট্যাক্সি নাম্বারটা মিলিয়ে উঠে পড়ুন ট্যাক্সিতে।

আরে আপনি ভাড়া পরিশোধ করে ট্যাক্সিতে উঠে পড়লেন কিন্তু কই যাবেন সেটাই তো বলা হয়নি। প্রিপেইড ট্যাক্সি বুথে বলবেন নিউমার্কেট যাবেন, আরও ভালো করে বললে মারকুইস স্ট্রিট। ট্যাক্সি নিয়ে মারকুইস স্ট্রিটে এসে পড়বেন মিনিট ৩০ এর ভিতরেই। এবার হোটেল খোঁজার পালা। দল বড় হলে অর্থ্যাৎ একাধিক লোক থাকলে একজন লাগেজ এর কাছে থাকুন বাকিরা হোটেল খুঁজতে লেগে যান। রুম দেখে তারপর দরদাম করুন। রুম না দেখে উঠলে পস্তানোর চান্স ৯৯%। আর একা হলে লাগেজ নিয়ে রুম খুঁজতে লেগে যান। মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট অর্থ্যাৎ নিউমার্কেট এর আশেপাশের রাস্তায় শতাধিক হোটেল আর গেস্ট হাউজ আছে, যাদের ব্যবসার মূল চালিকাশক্তি হলাম আমরা মানে বাংলাদেশ থেকে যাওয়া লোকজন। এসি-নন এসি সিঙ্গেল রুম, ডাবল রুম সবই পাবেন ওখানে, জাস্ট একটু ধৈর্য্য ধরে খুঁজে নিতে হবে আপনার বাজেট এর সাথে মিলিয়ে। পূজা , ঈদ এইসব বিশেষ বিশেষ সময় ছাড়া রুমের খুব একটা কাড়াকাড়ি থাকে না, তাই নিশ্চিন্তে খুঁজুন আপনার পছন্দসই রুম। দামাদামি করতে ভুলবেন না, ভুলে গেলেন তো মানিব্যাগ মোটু থেকে পাতলু হয়ে যাবে।

রুম নিয়ে নিলেন, এবার ডলার ভাঙাতে হবে।
মারকুইস স্ট্রিট ধরে হাঁটলেই দেখবেন অনেক মানি এক্সচেঞ্জ দোকান, এর যেকোনো একটায় ঢুকে পড়ুন। রেট কত জিজ্ঞেস করুন, যদি ডলার ভাঙ্গান তাহলে ডলার ভাঙ্গালে সার্টিফিকেট দিবে কিনা জেনে নিন (এটা ফেরার সময় ইমিগ্রশনে চাইতে পারে)। রেট শুনে এবার বের হয়ে আসুন ঐ দোকান থেকে। এবার একে একে গোটা পাঁচ-দশেক মানি এক্সচেঞ্জ দোকান ঘুরে ফেলুন, যে দোকান রেট বেশি বলেছিল তার নাম, দোকানের লোকেশনটা খেয়াল রাখুন। ফিরে যান সেই দোকানে ডলার কিংবা বাংলা টাকা ভাঙানোর জন্যে। মানি এক্সচেঞ্জ আলারা চাইবে রেট কম দিতে আপনাকে, আর আপনার টার্গেট ঠিক বিপরীত, তাই এই কৌশল ছাড়া উপায় নাই।

আর এজেন্সি থেকে ভারতের আভ্যন্তরীণ ট্রেনের টিকেট করার সময় দেখে নিন ভাড়া কত আর ওদের সার্ভিস চার্জ কত। ভাড়া নিয়ে দরদামের সুযোগ নাই কিন্তু সার্ভিস চার্জ নিয়ে দরদাম করার সুযোগ আছে। দেখবেন ওরা টিকেট প্রতি ২০০-৫০০ টাকা বা আরও বেশি সার্ভিস চার্জ ধরে বসে আছে। দামাদামি করে এটাকে মিনিমামে নামিয়ে আনার চেষ্টা করুন। আর যদি আপনি ফেয়ারলি প্লেস ইস্টার্ন রেলওয়ে অফিস থেকে টিকেট কাটেন তাহলে এই দরদামের ঝামেলা থেকে বেঁচে যাবেন। ফেয়ারলি প্লেস ইস্টার্ন রেলওয়ে অফিস নিউমার্কেট থেকে কাছেই।

গল্প শেষ এবার উপদেশ :) কলকাতা বা যেকোনো শহরে ঘুরতে গেলে গুগোল ম্যাপস ব্যবহার করতে পারেন, সময় বাঁচবে। যারা কম পয়সায় ঘুরতে চান তারা মেট্রো কিংবা বাস ব্যবহার করলে খরচ বাঁচবে। আবার যারা একটু আরামে ঘুরতে চান তারা উবার কিংবা ওলা অ্যাপস ডাউনলোড করে নিয়ে যান, কলকাতা গিয়ে সাইন আপ করে ঘুরুন, আপনারো সময় এবং অর্থ বাঁচবে। সবশেষে, পাসপোর্ট, টাকা-পয়সা ইত্যাদি নিজ দ্বায়িত্বে সতর্কতার সাথে রাখুন, ঘোরার সময় চোখ কান খোলা রাখুন, নিরাপদে থাকুন।
** হ্যাপি এন্ড সেইফ ট্রাভেলিং **

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×