ছোট বেলা থেকেই আম্মুর প্রতি এক রাশ অভিমান জমা করে নিয়েই বড় হয়েছি।এখনকার বাচ্চাদের মত কোন কিছু মুখ দিয়ে বের করার আগেই পেয়ে ফেলেছি এমনটা হয়নি।আব্বুর সরকারী চাকুরি মাসের পনের দিন যেতেই টানাটানির গল্প শুনে বড় হতে হয়েছে।আম্মুকে কোন দিন ভালো দামী শাড়ি পড়তে দেখিনি।আমাদের দুই বোনের খুব অভিযোগ ছিলো ছোট বেলায় ওর এই জিনিস আছে আমাদের কেন নেই??ছোট বেলায় বুঝতাম না এখন বড়বেলায় বুঝি অভাব ছিলো আসলে ব্যাপারটা তা না।আম্মু চাইতেন আমারা অল্প নিয়ে ভালো থাকতে শিখি।প্রতিটা জিনিসের মূল্য দিতে শিখি আর শিখি যে কোন কিছু পেতে হলে আমাকে কষ্ট করতে হবে।মানুষ কোন জিনিস চাওয়ার সাথে সাথে যদি পেয়ে যায় তবে তার মূল্য দিতে শেখে না।আমার আর আমার বোনের একটা প্রচলিত কথা ছিলো 'ঐ যে শুরু হইছে আম্মুর অভাবের গান'। ঐ দিনের ঐ অভাবের গান আজকের এই আমাকে সাধারণ জীবন যাপনে অভ্যস্ত করে তুলেছে। এখনও দোকানে কোন কিছু কিনতে দশবার ভাবি।দুই দিন আগে এক দোকানে একটা সানগ্লাস পছন্দ হয়েছে। দাম শুনে বের হয়ে চলে আসছি।দাম শুনে প্রথম যে চিন্তাটা মাথায় আসছে এই টাকায় একটা নিম্নবিত্ত পরিবার দশ দিন খেতে পারবে আর সেই টাকায় আমি এই বিলাসিতাটুকু না হয় না ই করলাম। আমার ভারসিটি লাইফে আমাকে কোনদিন অর্থের কষ্ট করতে হয়নি বরং প্রয়োজনের চেয়ে বেশি ই আমার কাছে ছিলো।আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ যে শুধু মাত্র তার জন্যই আমি এভাবে ভাবতে শিখেছি,জীবনকে বুঝতে শিখেছি আর সাদামাটা মধ্যবিত্ত জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠেছি।
মধ্যবিত্ত জীবনযাপন
মঞ্চে রাজনৈতিক বিভাজন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।