হাঁসের গোস্ত (রম্য কবিতা)
২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি : ইন্টারনেট
ওমা , এ যে হাঁস ,
বত্তা নাকি জ্যাতা ?
কইলাম জবাই করে মারা।
বিয়াই কয় , খাই না খাই না।
মনে মনে কইলাম ,
হাঁস না খাইয়া যাইবা কই
আমি যে তোমার বিয়াই হই।
কালা কড়াই , নারে চারে ,
ভিতরে কি বারে ?
হাঁস নাকি হাঁসি
আমি ফেলফেলাইয়া হাসি।
সাথে দিলাম মশলা ,
জিরা , লঙ্কা , ধনিয়া ।
জয়ফল , জয়ত্রী, লবঙ্গ ,
বিয়াই দেয় মনে মনে সঙ্গ।
মাটির চুলার জ্বাল ,
সাথে চুই ঝাল,
সরগরম হইলো বেশ ,
যখন রান্না হইলো শেষ।
শুকনো জিব্বায় পানি চইলা আইলো ,
অমুকের মাও, তমুকের ছাও ,
পেলেট লইয়া আইলো।
কি বিশ্রী কারবার ,
সব হইলো ছারখার।
বিয়াই দেখি হাত চাটে ,
কয় , আর একটু কি আছে ?
আমি অবাক হয়ে কই ,
বিয়াই নাকি খায়না এই হাঁসে?
ধুরু , পাগল।
সেইটা তো কইছি মনের ভুলে।
হায় হায় , মোর হাঁসের গোস্ত গেলো কই, সখা ?
মুখ জুড়ে আমার কড়াইয়ের কালো কালি মাখা।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন