somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মায়াস্পর্শ
মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

বিলকিস (বগুড়ার ভাষায় লেখা )

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমার চিয়ারা একুনো চোকেত ভাসে গো বিলকিস,
তুমাক ডাকিচ্ছিনু দিয়্যা জোরে একটা শীষ।
লাল উন্না দিয়্যা মুখ ঢ্যাক্যা আসিচ্ছিলা হামার কাছে ,
বুকের মধ্যে হামার ক্যাপিচ্ছিল, তুমার বাপ আবার আলো ন্যাকি পিছে পিছে ।
হাতের মধ্যে তেতুল লিয়্যা দ্যাড়্যা থ্যাকইচ্ছিনু
তুমি আসলেই দুইজুন মিল্যা গল্প করিচ্চিনু।
বিয়ার কতা চলিচ্চিলো দুই ফ্যমূলীর মদ্দে,
কত আনন্দ করব্যার চ্যানু ইষ্টি গুষ্টি সুদ্দ্যা।

ওই শুয়োরের বাচ্চা গুল্যান তোমাকে ক্যামরা ক্যামরা খ্যালো (বিলকিস ধর্ষণ হয়)
হামার জিয়ৎ থ্যাকা ওরা তুমাক ক্যাড়া কিসক লিলো।
ব্যাচা তুমি এছলা বিলকিস, হামার কুনু আপসোস নাই ,
উংক্যা অবস্থায় হ্যামি তুমাক বিয়ে করবার চাই।
লজ্জা তুমার কিসের বিলকিস, চিন্তা করো না,
হ্যামি মোরে গেলেও তুমাক কুনুদিন পর করমুনা।

সেই লাল উন্নাডাই গলাত তুমার , কিসক ফাঁসি দিল্যা ,
তুমার সজলডাক কিসের জন্যে পর করে গেল্যা।
আজ তুমি মরার ২৩ বছর, হামার চোকের পানি পরে,
একল্যা থ্যাকি আইজও হ্যামি হামার বিলকিস বানুর ঘরে।

শুদ্ধভাষায়
তোমার চেহারা এখনো চোখে ভাসে গো বিলকিস,
তোমাকে ডাকতাম দিয়ে জোরে একটা শীষ।
লাল ওড়না দিয়ে মুখ ঢেকে আসতে আমার কাছে ,
ভয়ে আমার বুক কাঁপতো ,তোমার বাবা এলো কিনা পিছনে পিছনে।

হাতের মধ্যে তেতুল নিয়ে দাঁড়িয়ে থাকতাম
তুমি এলেই দুজন মিলে গল্প করতাম।
বিয়ের কথা চলছিল , দুই ফ্যামিলির মধ্যে
কত আনন্দ করতে চেয়েছিলাম পুরো বংশ শুদ্ধে।

ওই শুয়োরের বাচ্চা গুলো তোমাকে কামড়ে কামড়ে খেলো
আমার জীবন থেকে ওরা তোমায় কেড়ে কেন নিলো ?
বেঁচে ছিলে বিলকিস তুমি আমার কোনো আফসোস নেই,
অমন অবস্থায়ই আমি তোমায় বিয়ে করতে চাই।
লজ্জা তোমার কিসের বিলকিস, চিন্তা করো না ,
আমি মরে গেলেও তোমায় কখনো পর করবো না ।
সেই লাল ওড়নাটাই গলায় তোমার , কেন ফাঁসি দিলে ,
তোমার সজলকে কেন তুমি পর করে গেলে?
আজ তোমার মৃত্যুর ২৩ বছর, আমার চোখের পানি পড়ে
একলা থাকি আজও আমি, আমার বিলকিস বানুর ঘরে।

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×