somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশরীরী (রিপোস্ট)

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক বুঝে উঠতে পারছিলাম না , আকাশের তারারা আজ আছে কি নেই। আমার চোখ যে একদম খারাপ হয়ে গেছে তাও না। আকাশে ভীষণ মেঘ হয়েছে তেমন কোনো সম্ভাবনাও নেই। দূর থেকে ভেসে আসা সুমধুর এক কণ্ঠের গান,মনে হয় আমার কানের কাছেই গুনগুন করে কেউ গাচ্ছে
'' আমি তোমারি কাছের খুব চেনা কেউ,
আমায় হারিয়ে যেতে দিওনা কখনো
''।

খুব সাবধানে এদিক ওদিক তাকিয়ে দেখি মায়া এসেছে কিনা। এই যে,আজ ডান পাশের দরজার পেছনে লুকিয়ে সে এমন করে অদৃশ্য হয়ে আছে। ইদানিং বড্ডো বোকা হয়ে গেছি,কিছুই বুঝতে চাই না।
বেরিয়ে এসো,সারাদিন চা জোটেনি আজ।বাগান থেকে লেবু তুলে রেখেছি,মায়া এলে যত্ন করে চা বানাবে।কি জানি কি হয়েছে,মায়া আর চা বানায় না। প্রতিদিন তুলে নিয়ে আসা লেবু গুলো শুকিয়ে যায়,কিন্তু মায়ার সেদিকে ভ্রূক্ষেপ নেই। মাঝে মাঝে ভীষণ রাগ হয়,গোস্যা করে থাকি।কত কাল হয়ে গেলো মায়া চা বানায় না।কি যে এক জাদু আছে মায়ার চায়ে তা আমি কখনো প্রকাশ করতে পারিনি।আজ অনুরোধ করলাম,আমাকে যেন একটু ছুঁয়ে দেয়,মাথায় আলতো করে বিলি কেটে দেয়।ওই আগের মতোই শুধু হাসে আর গুনগুন করে গান গায়,
''তোমার হিয়ায় আমি বেঁচে আছি মায়ার ছায়া হয়ে,
তুমি খুঁজোনা আমায় স্পর্শ পেতে নিঃশেষ অভিলাষে।
''

আমি আচ্ছন্ন হয়ে যাই তন্দ্রায়,মায়া পাশে এসে বসে, ছুঁয়ে দেয় আমার চিবুক,কপাল। বিলি কাটে মাথার এপাশ থেকে ওপাশে। আমার তন্দ্রা থেকে নিদ্রা চলে আসে। জোর করে বেরিয়ে আসি।ভয় হয় অনেক,মায়া যদি চলে যায় এখনই,তবে আমি নিঃসঙ্গ রাত কাটাতে পারবো না।জেগে রই। মায়াকে নিয়ে ছাদে যাই,নিশি পোকার ঝি ঝি শব্দে মায়াকে সুরসুরি দিতে আমার ভীষণ ভালো লাগছে, মায়া যখন কেঁপে উঠে আমাকে সরিয়ে দিয়ে লজ্জা পেলো, আমি তাকে বেগুনি শাড়িতে কেমন মানিয়েছে তা বলতে শুরু করলাম। যদিও রাতে কখনো গাছ থেকে ফুল তুলিনা,তাও আজ একটা ঝুমকো জবা মায়ার কানে গুজিয়ে দিলাম। মায়া বললো, তোমার পাগলামি ঠিক আগের মতো এখনো রয়ে গেছে, একটু তো বড় হও এবার। আমি হাসলাম শুধু। একটা গান ধরলাম,
''কত ফুল শুকিয়ে গেলো আমার ডায়রির পাতায়,
আজ সার্থক হল ফুলের জন্ম তোমার বুনো খোঁপায় ''

মাঝরাত হতে চললো, এবার ঘরে যাবার সময় হল এলো মায়ার। এক প্রকার করা শাসনে মায়া আমাকে ছাদ থেকে নিচে নিয়ে এলো। আমি এতবার আবদার করলাম,আজ একসাথে ভোর হওয়া দেখবো,ভোরের কাক যখন প্রথম ডাকবে তখনই ঘরে যাবো। মায়া বললো, সে অবধি তার আয়ু নেই।
একপ্রকার জোর করেই আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে এলো। কোনো কথা নয়, এখন সোজা ঘুমোবে। আমার শিওরে বসে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো,আমি মায়ার শাড়ীর আঁচল শক্ত করে ধরে রইলাম। ঘুমিয়ে গেলাম কখন নিজেও জানিনা।
বেশ বেলায় ঘুম ভাঙলো। দেখি পাশে ডাক্তার বসে হাত ধরে কি যেন দেখছে। বাসার কাজের লোকটি ডাক্তার কে বলেছে, আমি নাকি আর ঠিকমতো ওষুধ খাই না।একা একাই রাত বিরাতে বারান্দা,বাগান,ছাদে ঘুরাঘুরি করি। কেউ ডাকলেও কিছু শুনিনা। ডাক্তার বললো , অবস্থা খুবই খারাপ, কোনো মানসিক চিকিৎসা কেন্দ্রে নিলে হয়তো একটু ভালো হতে পারে, তবে সময় সাপেক্ষ বেপার। নিজের কাছের কেউ আছে কিনা জানতে চাইলে কাজের লোক বললো, মায়া ম্যাডাম ছিলেন তবে তিনি গত হয়েছেন ২৩ বছর আগে।স্যার নাকি মেডামের সাথেই কথা বলেন এখনো। আমার ভীষণ ভয় করে এ বাড়িতে। ডাক্তার একটু হেসে বললেন এসব কিছু নয়, সবই মনের ভুল। চিকিৎসায় ঠিক হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×