somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মায়াস্পর্শ
মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

বড়শি

২৮ শে মে, ২০২৫ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুকুরে গোছল করা একদম নিষেধ ছিল আমার। কানের অসুখ,তাই গোছলের সময় তুলার ভেতর সামান্য নারিকেল তেল ভিজিয়ে নিয়ে দুই কানে সিপি দিয়ে গোছল করতে হতো। সাথে আইসক্রিম, ফ্রিজের ঠান্ডা পানি এসব একদম হারাম ছিলো। বয়স তখন কতোই আর হবে,এই ক্লাস ফোর ফাইভে পড়ি। সেই বয়সের যে প্রধান সমস্যা তা হলো নিষেধের বরখেলাপ করা। একদম ১০০ তে ১০০ বরখেলাপ করা। আমিও সেই গন্ডির বাহিরে নই। যা নিষেধ তাই করতে হবে এতে জীবন চলে গেলেও কারো কিছু করার নেই।
আমাদের পাড়া থেকে অন্য এক পাড়ায় একটা পুকুর ছিলো।সবাই কারখানার পুকুর বলে ডাকতো। গ্রীষ্মকালীন ছুটি চলে তখন, সকালে নাস্তা করে বের হয়ে যাচ্ছিলাম খেলার জন্য। মাঠে, ঘাটে, রাস্তায়, বাজারে যখন যেখানে সুযোগ পেতাম সেখানেই খেলতাম। আমার ক্লাসের এক বন্ধুর বাড়ি ছিল ওই পুকুরের কাছাকাছি। সে এসেছিলো আমাদের পাড়ার মাঠে খেলতে। খেলা শেষে আমাকে বললো চল একসাথে গাও ধুই। আমি বললাম কই গাও ধুবি? সে বললো তার বাড়ির সাথেই যেই পুকুর সেখানেই গাও ধোই ওরা সবাই। সাত পাঁচ না ভেবেই ওর সাথে চলে গেলাম সেই পুকুরে। যেয়ে দেখি অনেক মানুষ সেখানে গোছল করছে , কেউ কেউ ফুটবল দিয়ে খেলছে, কেউ কেউ ওপর পাশে বসে লুকিয়ে লুকিয়ে বড়শি দিয়ে মাছ ধরছে। আমি সাঁতার না জানা, তাই একটু ভয় ভয় লাগছিলো, কিন্তু ওই সময় খুশির ঠেলায় দিলাম পানিতে লাফ। সামনেই লাফালাফি করলাম। পরনের গেঞ্জি খুলে শুধু হাফ প্যান্ট পরেই নেমে গিয়েছিলাম পানিতে। অনেকক্ষন লাফালাফি করে উপরে উঠে গেঞ্জিটা হাতে নিয়ে আবার দৌড় দিলাম মাঠের দিকে। উদ্দেশ্য, ভেজা প্যান্ট পরে বাড়িতে যাওয়া যাবে না, মা বুঝে যাবে পুকুরে নেমেছিলাম। মাঠে যেয়ে রোদের মধ্যে কিছুক্ষন ঘুরাঘুরি করলাম, কিছু সময় মেহগনি গাছের আগালের ওপর উঠে হওয়া বাতাস খেয়ে নেমে দেখলাম প্যান্ট শুকিয়ে গেছে। তারপর বাড়িতে গেলাম। ঝামেলা হলো রাতে, প্রচন্ড কান ব্যথা শুরু হলো। পুকুরের ময়লা পানি কানে ঢুকেছিলো, তার প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছিলো। কান্নাকাটি করে শুয়ে বসে রাত পার করলাম।
পরদিন সকালে বাড়ির ওপর মাছ বিক্রি করতে এলো এক লোক। অনেক আগে থেকেই আমাদের এলাকায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করে। নাম কালু। লোকটির গায়ের রং শ্যাম বর্ণের ছিল তবে রোদের মধ্যে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে কালো হয়ে গেছেন। সেদিনের রোদে ঘেমে তাকে কালো থেকে একদম ঘিয়ে ভাজা কালো জামের মতো দেখাচ্ছিলো। জোরে জোরে কয়েকবার ''মাছ আছে মাছ'' বলে ডাক দিলো। ঘরে রান্নার তেমন কিছু নেই। আব্বুর কাজ নেই কয়েক সপ্তাহ ধরে। কোনোরকম ডাল ভাত খেয়ে খেয়ে কয়েকদিন পার করেছি সবাই। আশে পাশের বাড়ি থেকে কয়েকজন মহিলা কালুর কাছে থেকে মাছ কিনে যার যার ঘরে চলে গেলো। মাকে জিগ্গেস করলাম মাছ কিনবা না ? মা কোনো উত্তর না দিয়ে বললো, তোর আব্বু বাহিরে গেছে আসার পরে কিনে আনবে নি। তুই পান্তা খাবি ? পান্তা আমার প্রিয় খাবার। কাঁচা মরিচ পেঁয়াজ আর লবন মেখে খেতে বসলাম। মনের মধ্যে শুধু মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিলো।
পান্তা খাওযা শেষে গেলাম মাঠে। মাঠের মধ্যে দেখি একটা এক টাকার সোনালী কয়েন পরে আছে। চুপ চাপ তুলে নিলাম পকেটে। মাথার মধ্যে অদ্ভুত দারুন একটা চিন্তা এলো। গেলাম হানিফের দোকানে, আট আনা দিয়ে একটা বড়শি আর আট আনার নাইলন সুতা। দোকানদার কে বললাম সুতাটা বড়শির সাথে ভালোমতো বেঁধে দিতে। এটা অন্যরকম একটা গিট্টু দিতে হয়, এখনো পারিনা। দোকানদার বেঁধে দিলো। এরপর ওটা নিয়ে গেলাম বারিকের বাঁশের আড়ার ভেতর। দিনের বেলায় ভয়ে কেউ যেত না ওখানে, সবাই বলতো ভূত প্রেত আছে নাকি। কেউ গেলে তাকে নাকি বাতাস লাগে। পরে হুজুর দিয়ে ঝাড়া লাগে। আমি দিব্বি খেলতাম ওই বাঁশের আড়ার ভেতর। ওখান থেকে একটা ভালো দেখে কঞ্চি ভেঙে তার মাথায় আমার বড়শির সুতো টাইট করে বেঁধে নিলাম। মাটি খুঁড়ে করেকটা চ্যারা (কেঁচো ) নিয়ে গেলাম সেই কারখানার পুকুরের কাছ। সেখানে কয়েকজন বড়ো মানুষ আগে থেকেই ছিপ দিয়ে মাছ ধরছিল। তারা মাছ পেয়েছে কিনা আমি জানিনা। আমি কোনোদিন মাছ ধরিনি, কিভাবে ছিপি ধরে টান মারে তাও জানিনা। দেখলাম ওদের বড়শির সুতার সাথে একটা সোলার মতো কি একটা বাধা। মাছ যখন বড়শিতে ঠিক দেয় তখন সেটা দেখলে বোঝা যায় যে মাছ আসছে টোপ খেতে। আমিও আশে পাশে পড়ে থাকা একটা শিমটা নিয়ে বেঁধে দিলাম সুতার সাথে। এরপর বড়শির মাথায় কেঁচো গেথে নিয়ে সেটা ছুড়ে দিলাম পুকুরের পানিতে। প্রায় ২ থেকে তিন মিনিট পরেই আমি কিছু বুঝে ওঠার আগেই দেখে আমার হাতে টান লাগলো। অমনি ছিপ ধরেই দিলাম একটা টান। দেখি প্রায় আমার একহাত সমান একটা মাছ আমার বড়শির সাথে উঠে এসেছে। আমি ভয়ে অস্থির। ওই পাশে থেকে একটি লোক দৌড়ে এসে আমার মাছ কেড়ে নিলো বড়শিসহ। বললো, এই মাছ নিয়ে তুই এখান থেকে বের হতে পারবিনা, এই মাছ আমার। লোকটার নাম মাছুম। নাম মাছুম হলেও কাম পাক্কা শয়তানের মতো। তখন দেখি আর একজন লোক এসে ওকে বললো মাছটা ভালোই ভালোই ওই পিচ্চিরে দিয়েদে নইলে তোরে এই পুকুরের পানি খাওয়ামু। তারপর সেই মাছুম শয়তান আমার বড়শি সহ মাছ আমাকে দিয়ে দিলো। আমি আর এক মুহূর্ত ও দেরি না করে মাছ আর বড়শি নিয়ে দিলাম দৌড়। এক দৌড়ে বাড়িতে। বাড়িতে যেয়ে দেখি আব্বু বসে আছে, মাও অন্যপাশে বসে আছে। আব্বুর কাছে টাকা নাই সম্ভবত। হঠাৎ আমাকে বাড়ির ভেতর মাছ নিয়ে ঢুকতে দেখে দুইজনই অবাক হয়ে গেলো। আমাকে জিজ্ঞেস করলো মাছ কোথায় পেলাম। বললাম কারখানার পুকুর থেকে ধরে নিয়ে আসছি। মা আর আব্বুর মুখ কেমন যেন লাগছিলো, না খুশি না বেজার। মানে কেমন যেন একটা।
মা জিজ্ঞেস করলো তুই মাছ কবে থেকে ধরতে শিখেছিস ? আমি বললাম আজকেই প্রথম ধরেছি। মা আর কথা না বাড়িয়ে মাছ টা নিয়ে কুটতে বসে গেলো। দুপুরে খেতে বসে দেখলাম আব্বু খুব মজা করে খাচ্ছে, মা ছোট বোনকে খাইয়ে দিচ্ছে, আমিও খাচ্ছি। মাছটা বড়োই ছিল সবারই খাওয়া হয়েছিলো। মা বাবার ক্ষুধা সহ্য করার শক্তি অনেক, মা বাবার অনেক ক্ষুধা লাগে। নিম্নবিত্ত পরিবারের মা বাবাদের অনেক ক্ষুধা লাগে, কিন্তু সেই ক্ষুধা হার মেনে যায় তাদের ধৈর্যের কাছে,দারিদ্রতার কাছে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৫ দুপুর ২:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×