জীবন যেমন
১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
....
বছর তিনেক পর শর্মিলা এক পুত্রসন্তানের জননী হল। নাম রাখা হল শুভম। পরের বছর এক কন্যাসন্তান জন্মাতেই বাড়িতে বইল খুশির হাওয়া । কিন্তু সবেমাত্র পেরিয়েছে এক মাস । এক শীতের বেলা। মেয়েকে খাইয়েদাইয়ে তার জন্য বানানো ছোট্ট নতুন লেপ দিয়ে ভালো করে ঢেকে ঘুম পাড়িয়ে শর্মি গেল রান্নাঘরে । হয়ত আধ ঘণ্টা পরেই তার ঘুম ভেঙে গিয়েছিল আর নতুন পৃথিবী দেখার আনন্দে ছোট্ট ছোট্ট হাত পা ছুঁড়ে শুরু করেছিল খেলা। ঐ নরম পায়ের জোরে সচল বস্তুর মতো শরীর থেকে সরতে শুরু করেছিল লেপ আর যখন সেটা থামল তখন তার নিচে আর একটা সচল বস্তু পরিণত হলো অচল বস্তুতে। শর্মির আর্তনাদে কেঁপে উঠল বাড়ি । পরের কয়েক দিন প্রায় অবচেতন অবস্থায় আত্মীয়স্বজন আর পাড়াপড়শি পরিবেষ্টিত হয়ে রইলো সে। দিন কেটে যায় । পর পর দু বছরে তার কোলে এল শিবেশ আর সত্যম। এর পরের পাঁচ বছরের মধ্যে সলিল আর স্বরূপকে পেয়ে শর্মি হল পঞ্চ পুত্রের জননী। সকলেই স্কুলে যায় । মনোযোগী বড়ো আর সেজো। বাকি তিনজনের একেবারেই পড়াশোনায় মন নেই । তবে সবচেয়ে দুষ্টু মেজো শিবেশ । শর্মির খুব খারাপ লাগে । সুতরাং সবাইকে একসাথে পড়ানোর জন্য নিযুক্ত করা হল একজন গৃহশিক্ষক ।
....ক্রমশঃ
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন