somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কথা

২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব সাধারণ একটা অভিযোগ হল, এখানে যা শেখান হয়, বাস্তব জীবনে তা কাজে লাগে খুবি কম। আর বাস্তব জীবনে যা কাজে লাগে, সেগুলো সবাই শেখে ঠেলায় পড়ে। কথারটার মধ্যে সত্যতা আছে বলেই মনে করি। আমার মতে এই ব্যাপারগুলো আমাদের স্কুল সিলেবাসে থাকা উচিত যেগুলো বাস্তব জীবনে কাজে লাগবে-
রান্না ও পুষ্টি: সাধারণ রান্নার নিয়ম-কানুন জানা ও অভিজ্ঞতা থাকা সবারই দরকার। আর পুষ্টির ব্যাপারটা রান্নার সাথে শেখান হলে সেটা বেশি কার্যকর হবে মনে হয়।
খাদ্য ও শরীর চর্চা: শরীর ঠিক রাখার সাধারণ নিয়ম-কানুন গুলো সিলেবাসে থাকা উচিত। খাদ্যাভ্যাস এবং শরীর চর্চা এর দুইটা বড় দিক বলে আমার মনে হয়। আমাদের সিলেবাসে স্বল্পমেয়াদী অসুখ-বিসুখের প্রতিরোধ-প্রতিকারের কিছু বর্ণনা থাকলেও দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়বেটিস বা হৃদরোগ কিংবা ক্যান্সার ইত্যাদির কারণ-প্রতিরোধ-প্রতিকার নিয়েও সবাইকে সচেতন করা উচিত।
উদ্যোগ/ব্যবসার প্রাথমিক ধারণা: জীবনের লক্ষ্য নিয়ে রচনা লিখতে গিয়ে আমি কখনই ব্যবসা কিংবা ফর্মাল ভাষায় “উদ্যোগ” নিয়ে কাউকে কিছু লিখতে দেখিনি। আমাদের দেশে উদোক্তা হওয়াকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য যেন চাকুরীজীবি তৈরি করা। সেই বৃটিশদের রেখে যাওয়া কলোনিয়াল মানসিকতা আর কি। অথচ অর্থনৈতিক খাতে এর ব্যবসা/উদ্যোগের গুরুত্ব অপরিসীম। এজন্য শিক্ষা ব্যবস্থায় উদ্যোগ/ ব্যবসা-র প্রাথমিক ধারণা দেয়াসহ একে উৎসাহিত করা উচিত। আর সাথে সাথে চাকরীর ব্যাপারেও কেবল সার্টিফিকেট/পুঁথিগত বিদ্যাকে গুরুত্ব না দিয়ে কর্মক্ষত্রের বাস্তব দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা উচিত। একই সাথে শিক্ষার কারণে কায়িক শ্রমের প্রতি অবজ্ঞা এবং অনীহা যেন তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত।
জমি-জমা সংক্রান্ত বিষয়: জমি-জমা সংক্রান্ত বিষয় আমাদের দেশে অত্যন্ত জটিল বলে আমার মনে হয়। এ সংক্রান্ত অফিসিয়াল কাগজ/দলিল-পত্রে যে পরিভাষা ব্যবহার করা হয়, তাই আমরা সাধারণ মানুষ বুঝি না। অথচ জীবনের কোন একটা সময়ে যেয়ে এসব বোঝার দরকার হয় সবারই। এজন্য এসবের একটা ধারণা সিলেবাসে থাকা উচিত।
আইন সংক্রান্ত বিষয়: আইন সংক্রান্ত কোন বিষয়ে আমাদের ধারণা খুবই কম। কোন সমস্যায় পড়লে পুলিশকে কীভাবে জানানো উচিত, জিডি, মামলা, মামলার পক্ষ/বিপক্ষ, আদালতের নিয়ম-কানুন, আইনজীবি, কোনটা দেওয়ানী আর কোনটা ফৌজদারী ইত্যাদি নানান আইনী ব্যাপারে আমাদের তেমন কিছুই জানা থাকে না। কিন্তু সমস্যায় পড়লে ঠিকই জানতে হয়। এগুলোও সিলেবাসে থাকা উচিত।
এছাড়াও বিভিন্ন ধরণের ট্যাক্স/কর সম্পর্কে ধারণা, বিভিন্ন পর্যায়ের সরকারী কাঠামো থেকে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার, ভোক্তা অধিকার, শ্রম অধিকার এসব বিষয়ও থাকা উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থার উচিত ভবিষ্যত নাগরিকদের বাস্তব জীবনের জন্য তৈরি হতে সাহায্য করা।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×