somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢালিউডে ১০ কোটি ক্লাবে মাত্র তিন ছবি-

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৫৬ সালে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ দিয়ে ঢাকার বাণিজ্যিক চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। এই ৬০ বছরে মোট আয়ের বিচারে ১০ কোটির ক্লাব অতিক্রম করতে পেরেছে মাত্র তিনটি চলচ্চিত্র। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য নিয়ে তৈরি করা হলো ঢালিউডের ব্যবসাসফল ১০টি চলচ্চিত্রের তালিকা।
বাংলাদেশের সবচেয়ে ব্যবসাসফল ছবি ১৯৮৯ সালে নির্মিত ‘বেদের মেয়ে জোসনা’। তোজাম্মেল হক বকুল পরিচালিত ফোক-ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্রটি ১২০০ হলে প্রদর্শিত হয়, আর আয় করে রেকর্ড ২০ কোটি টাকা। যে রেকর্ড আজো ভাঙতে পারেনি কোনো সিনেমা।
‘বেদের মেয়ে জোসনা’র সাফল্য ছুঁতে না পারলেও রোমান্টিক নায়ক সালমান শাহ নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত উপহার দেন অনেক হিট সিনেমা। ১৯৯৫ সালে সালমান অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ আয় করে ১৯ কোটি টাকা।
সেরা ব্যবসাসফল চলচ্চিত্রের তৃতীয় অবস্থানটিও সালমান অভিনীত চলচ্চিত্রের। ১৯৯৬ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নাই’ আয় করে ১১ কোটি ৫০ লাখ টাকা। সিনেমাটি মুক্তি পায় সালমানের মৃত্যুর পর। এরপর ঢাকাই চলচ্চিত্রে আর কোন ছবি আয় করেনি ১০ কোটি টাকার বেশি।
সেরা দশের চতুর্থ অবস্থানেও আছেন সালমান শাহ্। মৌসুমীর সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে পর্দা অভিষেক হয় তার। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটি আয় করে ৮ কোটি ২০ লাখ টাকা।
৮ কোটি টাকা আয় করে তালিকার পঞ্চম অবস্থানে ২০০৯ সালে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের চলচ্চিত্র ‘মনপুরা’। পরের অবস্থানে থাকা ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত চলচ্চিত্র ‘কুলি’ আয় করে ৭ কোটি টাকা।
২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘বাদশা দ্য ডন’ আয় করে ছয় কোটি ৪০ লাখ টাকা। একই বছর মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়ার অন্য চলচ্চিত্র ‘শিকারি’র আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা। ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় পর্যায়ক্রমে সপ্তম ও অষ্টম অবস্থানে আছে এই দুটি চলচ্চিত্র।
অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ আয়ের দিক থেকে আছে নবম স্থানে। ২০১৬ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি আয় করে ৫ কোটি ১৩ লাখ টাকা।
সেরা ব্যবসাসফল চলচ্চিত্রের দশম অবস্থান বদিউল আলম খোকনের ‘প্রিয়া আমার প্রিয়া’র। এর আয় ৫ কোটি টাকা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×