![]()
সন্ধ্যে ৭ টা। চাঁদটাকে সাথে করে ফিরছি বাড়ির পথে, সাথে ফিরছে একদল স্মৃতিও। পাশের সিটে দৌলা গভীর ঘুম। বাস ২৭ নম্বরে চলে এসেছে; হেল্পার নেমে যাওয়ার জন্য ডাকাডাকি করছে। ঘুম থেকে ডেকে তুললাম দৌলাকে। চোখ মুছতে মুছতে নেমে গেলো সে। মোটামুটি একটা দৃশ্যই সারাদিনের সামারি করে দিল - Hectic.
![]()
(সেলফি লেভেলঃ স্কাইফি
একটু পেছনে যাওয়া যাক। শুরু থেকেই শুরু করি। গতকাল রাত ৮টা। দৌলা হন্তদন্ত করে ফোন দিয়ে বলল "তৈরি থাকিস; কাল সকাল ৮ টায় বাইর হব। মামুনকে ফোনে পাচ্ছি না; ওকে ফোন দিয়ে একটু বলে রাখিস যেন রেডি থাকে।" বলে কোথায় যাবে না জানায়েই ফোন রেখে দিল।
সকালে ফোন দিয়ে বলল "বের হয়ে ২৭ এ আয়"। গেলাম। দৌলা আসলো।
- "চল; নুহাশ পল্লী যাই।"
-"অকা; চল। চিনিস?"
- "নাহ; জিজ্ঞেস করতে করতে চলে যাবো। ২৭ আসছে একটা; ওঠ।"
অতঃপর আরও একটা "ধর তক্তা মার পেরেক" দিন পার করে চলে এলাম।
নুহাশ পল্লী নিয়ে আসলে নতুন করে বক বক করার কিছু নাই। সারা দেশের প্রায় সবাই-ই একবার না একবার করে ঘুরে আসছে। তার চেয়ে বরং আমাদের কম দামী মোবাইলের ক্যামেরায় তোলা নিজেদের কিছু ছবি দেখাই। যারা কোন কারণে এখনও বাদ রয়ে গেসেন তাদের কিঞ্চিত লোভ লাগায় দেওয়া যায় কি না দেখি !
![]()
(ভুতবিলাসের সামনে ভুত হবার অপচেষ্টা)
![]()
(বৃক্ষগৃহ)
![]()
(তো হয়ে যাক এক দান !)
![]()
(এটাক অন টাইটান
আজকে আকাশের চাঁদটা একটু বেশিই সুন্দর। নুহাশ পল্লী ঘুরে আসার দিনে চন্দ্রগ্রস্থ হয়ে যাওয়াটাই বোধহয় বেশি মানানসই।
(পুরো লেখাটা লেখা এবং ছবি এডিট সব কাল রাতে করা। নেটে কিছু প্রবলেমের জন্য কাল রাতের বদলে আজকে সকালে সেইটা পাব্লিশ করতেসি। লেখাটা আর চেইঞ্জ করি নাই; সেই জন্য কিছু কিছু জায়গা একটু খাপছাড়া ঠেকতে পারে। সেই জন্য আগেই দুঃখিত।)
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



