somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে "বুদ্ধিজীবী" ভেক ধরবেন...

০৭ ই মে, ২০১৫ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুরা যখন নিহিলিজম আর আন্থনি হপকিন্স এর মতন টপিকস নিয়া আলাপ করতে থাকে; তখন ইতিউতি চাইতে চাইতে ক্লান্ত? বন্ধুরা যখন "শক্তির বিকেন্দ্রীকরন" নিয়া আলাপ করে তখন কি আপনার মনে শুধু "শক্তিমান" এর চেহারা ভাইসা উঠে? সিরিয়াস কিছু নিয়া আলাপের মাঝে চৈদ্দবার টপিক্স বদলাইতে বদলাইতে কি আপনি বিরক্ত?
ওকে; আর চিন্তা নাই। আপনার জন্য আজকে থাকতেছে সিম্পল কিছু স্টেপ; যেগুলা ফলো কইরা আপ্নিও হইয়া যাইতে পারেন বুদ্ধিজীবী !! :D

১) রিমেম্বার দা ম্যাজিক ওয়ার্ড - "ডিপেন্ডস"।
যখনই কোন অজানা বিষয়ে কেউ আপ্নারে প্রশ্ন করবে; চোখ মুখ কুঁচকাইয়া জবাব দিবেন - "আসলে ব্যাপারটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে"।
"ডিপেন্ডস" বলার অর্থ হইল আপনি আসলে বিষয়টা নানা এঙ্গেলে নানানভাবে বিবেচনা করতেসেন। তবে ভুলেও এঙ্গেলগুলা আবার বলতে যাইয়েন না। মনে রাখবেন; বুদ্ধিজীবীরা প্রেশার না দিলে তাদের বুদ্ধি মাগ্না বিলায় না। খালি ডিপেন্ডস কইয়া অন্য দিকে চাইয়া থাকবেন।

২) "অসারাসা" ফর্মুলাঃ
আলোচনায় দৃষ্টিকোণ খুইজা না পাইলে চাইরটা ভারী ভারী শব্দ মাথায় রাখবেন - (অ)র্থনৈতিক, (সা)মাজিক, (রা)জনৈতিকএবং (সা)ংস্কৃতিক। মনে রাখবেন, যেই কোন টপিকসই এই চাইর ধরণের দৃষ্টিকোণ থেইকা দেখা যায়। আর এদের দুইটা বা তিনটা কইরা পারমুটেশন কম্বিনেশন নিতারলে আরও ভাল; যেমন - আর্থ-সামাজিক, সামাজিক-সাংস্কৃতিক। তবে সিম্পলের মধ্যেই রাইখেন; বেশি প্যাচাইয়েন না।
বাক্যে প্রয়োগে উদাহরণঃ
"আসলে ব্যাপারটা অনেকগুলা আর্থ-সামাজিক সুচক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে"

- দেখসেন? কি সুন্দর মেধা ঠিকরায় ঠিকরায় বাইরাইতেসে? সহজ না? :D

৩) মার্ক্স ভাঙ্গানিঃ নেটে সার্চ দিলে কার্ল মার্কস এর মেলা উক্তি পাইবেন; দাড়ি কমা শুদ্ধা মুখস্ত কইরা ফেলবেন। তারপর সময় সুযোগ মতন খালি ডেলিভারি দিবেন। মার্ক্সের উক্তি কোট করা মানে আপনি আল্টিমেট বুদ্ধিজীবী। তবে একটু সাবধানে থাইকেন, সার্চ দিতে গিয়া কার্ল মারক্সের উক্তির জায়গায় গ্রাউচো মার্ক্স এর উক্তি বাইর কইরেন না; তাইলে আপনার আর্থ- বুদ্ধিজীবি অবস্থান ভাল বিপদে পইড়া যাইতে পারে ! (পারমুটেশনটা খেয়াল করসেন? :D )

৪) হাসিঃ বিশাল গুরুত্বপূর্ণ। যখন কোণ একটা তর্কাতর্কির মইদ্ধে আছেন এবং অপনেন্টের কথার উত্তর দিতে পারতেসেন না; হাসি দেন একটা সুইট করে। যখন আপনার অপজিশন পাগলের মতন তার যুক্তি ব্যাক্ষা করতেসে তখন তখন খালি তার দিকে তাকায় হাসেন আর মাথা এইপাশ ওইপাশে নাড়তে থাকেন। এর দ্বারা আসলে প্রমাণ হয় আপনি আগে থেকেই জানেন আপনার অপনেন্ট কি বলতে চাইতেসে এবং তার যুক্তি আসলে ভুল; আপনি তার অজ্ঞানতা নিয়া হাসতেসেন ! হাসির ক্ষেত্রে প্রথম চয়েস হইতারে শারুক্ষানের "আমি জানি আমি দ্যাখতে ভুদাইয়ের মতন; কিন্তু আমি কিউট" হাসি।



৫) ইমার্জেন্সি এক্সিটঃ যদি কোন কিছুতেই কাজ না হয়; তাইলে ইমার্জেন্সি এক্সিট ইউজ করেন। অপনেন্টরে তার বক্তব্য শেষ করতে দেন। একটু চুপ কইরা থাকেন। তারপরে লম্বা কইরা একটা শ্বাস নিয়া বলেন, "আপনি যদি এই একমুখী চিন্তা নিয়াই পইড়া থাকতে চান; তাইলে তো আর আমার কিছু বইলা লাভ নাই; তাই না?" তারপর দাড়ায়ে হাত ঝাড়তে ঝাড়তে হাইটা চইলা যান। খবরদার পিছনে ফিরা তাকাইবেন না।
আরেকটা বন্ধু গ্রুপ খুইজা বাইর করেন, তারপর এই প্রসেসগুলা রিপিট করেন।

ব্যাস, আজকের ক্লাস এইখানেই কমপ্লিট ! তো এই সিম্পল রুলগুলা ফলো করা শুরু করেন আর হইয়া যান বুদ্ধিজীবী !! :D :D
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৫ রাত ১১:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×