somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুন প্রজন্মকে অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে পারে ক্রীড়া ভিত্তিক বিনোধন

১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফল ভাবে সম্পন্ন হলো টীম বার্মিংহাম কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ। রোববার বার্মিংহামের ন্যাশনাল ইনডোর এ্যারিনাতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ছয় ক্যাটাগরীতে একশত আটটি টীমের দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।এই টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ও প্রধান মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে চ্যানেল নাইন ইউকে।
এই প্রথমবারের মতো বার্মিংহামে এতো বৃহৎ আয়োজনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ হওয়ায় কমিউনিটিতে ছিলো অন্যরকম আগ্রহ । ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে মোট একশত আটটি টিম টুর্নামেন্টে অংশ গ্রহণ করে । প্রথমে চারটি ক্যাটাগরীতে প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও শিশুদের উৎসাহ দিতে পরে আরো দু'টি ক্যাটাগরী যুক্ত করা হয়। আর আগত দর্শকরাও দিনভর তাদের ক্রীড়া নৈপুন্য মনভরে উপভোগ করেন। এবারের টুর্ণামেন্টে স্হানীয় খেলোয়ারদের পাশাপাশি আন্তর্জাতিকমানের খেলোয়াড়রাও অংশগ্রহণ করায় তা নিয়ে কমিউনিটিতে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।
টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষনীয় গ্রুপ - এ-ক্যাটাগরীতে জাতীয় পর্যায়ের খেলোয়ার ম্যাট গ্রেগরী ও ডেভিড রে জুটি আলী আসগর ও ডেভিড এডগার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরভ অর্জন করে। ক্যাটাগরি বি-তে বিজয় এবং সঞ্জয় জুটি জামাল এবং নিজাম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । ক্যাটাগরি সি-১ ও সি-২ ছিলো সাধারণ অংশগ্রহনকারীদের জন্য । সি-১ এ দুয়েল ও সান জুটি জুবায়ের ও বাদশাহ জুটিকে এবং সি-২ তে হামিদ ও মাসুদ জুটি মফিজ ও সেলিম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । অপরদিকে শিশুদের উত্সাহ দিতে অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৩ বয়সীদের নিয়েও ম্যাচের ব্যবস্থা করা হয় । সুযোগ পেলে যে শিশুরাও খেলাধুলায় পিছিয়ে নেই তারই প্রমান দিতে তারা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শক মাতিয়ে রাখে । অনুর্ধ্ব ১৬'তে আব্দুল আকবর ও আলিম মোস্তফা এবং অনুর্ধ্ব ১৩'তে খায়রুল ও রাকিন চ্যাম্পিয়ন হয়ে দর্শকদের প্রশংসা কুড়ায় ।
টুর্ণামেন্ট শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। টিম বার্মিংহামের চেয়ার হারুন রাজা ও চ্যানেল নাইন ইউকে'র মিডল্যান্ড ব্যুরো প্রধান কায়ছারুর ইসলাম সুমনের যৌথ পরিচালনায় অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন চ্যানেল নাইন ইউকে'র বার্মিংহাম প্রথিনিধি মো: আতিকুর রহমান । এতে উপস্হিত ছিলেন শাবানা মাহমুদ এমপি, কাউন্সিলর জিয়াউল ইসলাম, হাই কমিশন কর্মকর্তা সরোয়ার আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা ছাদেক মিয়া সামছুলসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, সুস্হ্য শরীর ও মন গঠনে খেলা-ধুলার বিকল্প নেই। তরুন প্রজন্মকে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে পারে একমাত্র ক্রীড়া ভিত্তিক বিনোধনই। তাই এধরনের আয়োজন ব্যক্তির পাশাপাশি কমিউনিটির সেবায় রাখছে অনন্য ভূমিকা। তারা এধরনের টুর্ণামেন্ট নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×