জিসিএসই'তে ইর্ষনীয় সাফল্য বার্মিংহামের নাইমার
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবারের জিসিএসই পরীক্ষায় নাইমা ইয়াসমিন বেগম বার্মিংহাম কিংস এডওয়ার্ড গ্রামার স্কুল থেকে অংশ নিয়ে ইর্ষনীয় সাফল্য অর্জন করেছে। সে ৯ টি বিষয়ে এ স্টার ও দু'টি বিষয়ে এ পেয়ে বাবা-মা'র মুখ উজ্জ্বল করেছে। আর তার এই অভাবনীয় সাফল্যে আনন্দিত পুরো বাংলাদেশী কমিউনিটি।
সিলেটের এক সময়ের খ্যাতিমান সাংবাদিক ও ছড়াকার, বর্তমানে বার্মিংহাম সিটি কাউন্সিলে কর্মরত শফিকুর রহমান শাহজাহান ও আর্ডেন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা মিসবা বেগমের জ্যেষ্ঠ কন্যা নাইমা তার এই অর্জনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছে এ ভালো ফলাফলের পিছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান ছিলো সবচেয়ে বেশী। দু বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় নাইমা ভবিষ্যতে মিডিয়া ও কমিউনিকেশন নিয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে বাংলাদেশী কমিউনিটির সেবা করতে চায়।
নাইমার পৌত্রিক নিবাস সিলেট নগরীর হাওয়া পাড়া এলাকায়। সে বাংলা টিভি রিপোর্টার ও বাংলা ভয়েসের সহ সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমানের ভাতিজি। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের দোয়া প্রার্থী।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন