আলোকের ঝর্নাধারায় ভেসে গেছে মন
ভালোলাগে দোল খাওয়া পল্লবে বসন্ত সমীরন
আহা! কি জীবন্ত-প্রানবন্ত
ঋতুরাজ বসন্ত।
দুধ-জ্যোস্নায় ভূবন গভীর মায়াময়
দূর হয়েছে মনের যত শঙ্কা-ভয়
তব যৌবন অনন্ত
এসেছে বসন্ত।
সময়ের এই সাদা আর কালো ঘূর্ণন
ঝড়ে প্রাণের গহীনে সুখ-দুঃখের কীর্ত্তন
কি মধুর বিকেল পড়ন্ত
ভালোবাসার এই বসন্ত।
চির সবুজের সমারোহে দিগন্ত ভরে গেছে
বনে বনে কত যে শোভাময় ফুলেরা ফুটেছে
নেই তার সীমান্ত
চির সুন্দর বসন্ত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



