দু'টি চোখে, দু'টি বুকে
স্বপ্ন বাসর হলুদ ফুলের আল্পনা
নীড় ভাঙ্গা ঝড় করেছে পর
ধূসর বিবর্ণ হয়ে আসে কল্পনা।
ভুল নয়, ফুল নয়
হারিয়ে গেছে শেষ অবলম্বনটুকু
নীড় নেই পাখি নেই
উড়ে গেছে ভালোবাসার খরকুটো।
সন্ধ্যা নেমেছে, জোনাকও জ্বলেছে
নীরবে বয়ে চলেছে সময়
হৃদয় ভেঙ্গেছে মনও ভেঙ্গেছে
এক জীবন আর দু'জন ফিরে পাবার নয়।
আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল
কভু হারানোর ছিলনাতো ভয়
তবু হারাতে হয় হারিয়ে যায়
জীবন থেকে সব সুখের অনুণয়।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



