somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনও -৭১

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৭১ সাল বাঙালির জীবনে এক রক্তা্ক্ত ইতিহাস। প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলেছে এর প্রভাব।ডিসেম্বর এলেই কত কত মানুষের মনে যে স্মৃতির রক্তলাল ফুল উঁকি দেয়, বেদনা আর আনন্দের স্রোত একাকার হয়ে বয়ে চলে হৃদয়ে।

ঘটনাটা তখনকার দিনের যখন মেঘনা থানা থেকে বাই পথে ঢাকা বা অন্য কোথাও যাওয়া যেতনা। যেদিক থেকেই যাওয়া হোকনা কেন লঞ্চ বা ট্রলার দিয়ে নদী পেরিয়ে তবে মেঘনা থানার সীমানা পার হয়ে যাওয়া যেত। এখনতো পাকা সড়ক ও ব্রীজের কল্যানে রাত-দিন যখন তখন ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যায়। একদিন ঢাকা যাওয়ার জন্য নদীর ঘাটে ট্রলারে বসে আছি অনেক যাত্রী। যথাসময়ে ট্রলার ছাড়লো। মাঝপথে অন্য এক ঘাট থেকে লোকজন ট্রলারে উঠছে, নামছে। এক পাগলও ট্রলারে উঠল। সে এক যায়গায় বসে আছে হাত দুটো একত্রে করে পিস্তল বা বন্দুকের মত ভঙ্গিমা করে।

হঠাৎ সে চিৎকার করে উঠল-গুলি, আগুন, গরু বলে। আমরাতো সবাই হতভম্ব। কেন সে এভাবে এই শব্দগুলোই বলল। কারণ খুঁজে পাওয়া

গেলনা। কেউ কেউ পাগলকে তার নাম, পরিচয় জিজ্ঞেস করল। কিন্তু সে নিরুত্তর।

ট্রলার ছেড়ে দেওয়ার আগ মূহুর্তে এক বয়স্ক লোক উঠল।

আল্লাহ রহম কর। আল্লা রহম কর বলতে বলতে সে কোথাও জায়গা না পেয়ে সেই পাগলের কাছে বসল।

পাগলকে দেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো-তুই এখনও বাঁইচা আছস ? বাপ-মারে খালি, ভাই-বোন খালি, তুই মরলি না ক্যান।

আরে একাত্তর।আরে মরন।

একজন সেই বৃদ্ধকে বলল-চাচা কি হয়েছে ? এই পাগলকে আপনি চেনেন ! তার ঘটনাটা বলেননা।

শুইনা আর কি অইব? সবই আল্লার লীলা খেলা। বুঝা বড় দায় বলে- একটা বড় শ্বাস ফেলল।

৭১-এ পাক বাহিনীর সৈন্যরা অগো গ্রামে ঢুকল। বাব-মারে চোখের সামনে গুলি কইরা মারল। ঘরে আগুন দিল।গোয়াল ঘরে দুইটা গরু

আছিল, সেই অবলা জীবগুলাও পইড়া মরল। ভাই-বোন দুইটা বাপ-মারে বাঁচানের চেষ্টা করল কিন্তু নির্দয় পাষান পাকিস্তানিরা হেগও কচু-

কাটা করল। চোখের সামনে বস শেষ হইয়া গেল ওর। বয়সে ছোট দেইখা ওরে প্রাণে মারলা। কিন্তু সেইদিন থাইকাই হেয় বাঁইচাও মইরা

গেছে। ভয়ে আতঙ্কে মুখে আর কোন কথা কয়না। সেই থাইকাই পাগলের মত হইয়া গেছে। এখন খালি ঘুরে-আর গুলি, আগুন, গরু বলে

মাঝে মাঝে চিৎকার করে উঠে।

বয়স্ক লোকটির কথা শেষ হলে- আমরা বেদনায় ভারাক্রান্ত হই। ভাবি সেই পাগলোর জন্য পৃথিবীটা এখনও একাত্তর।কারো কারো জীবনটা

এখনও একাত্তরে বন্দি।

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×