তাপসি, কত হৃদয় পুড়িয়েছ প্রেমের অনলে
কত জোড়া চোখ জলে ভাসিয়েছ গোপনে
তুমি জানলেনা, কত সংসার ভেঙ্গেছে অবিশ্বাসের অভিশাপে।
তোমারে না পেয়ে হারায়েছে যুবকের যৌবন
মাদকের নির্মম ছোবলে
অতপরঃ পদার্পন অপরাধ জগতে।
তাপসি, এত এত তরুণের সুখ হনন করে
নদীর মত সাগর সন্ধানে কোথা মিলিয়েছ
ওদের বিরহী মন বারে বারে প্রশ্ন তোলে
এই জনমে তুমি কতটা সুখী হয়েছে ?
তুমি কি সত্যি সুখ পেয়েছ ?
০১/০৩/২০০৯ইং।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



