গত কাল্য অফিস হইতে বাহির হইয়া রাস্তায় আপন মনে চলিয়াছি। হঠাৎ দেখিলাম কিছু মনুষ্য প্রজাতি (অবশ্যই পুরুষ) অদ্ভুতভাবে রাস্তার মাঝখানে দৃষ্টিপাত করিয়া বলিতেছে- বাগিনী কন্যা যাইতেছে।
তাহাদের কথা শুনিয়া আমিও দৃষ্টি দিয়াছি। দেখিলাম একটি অষ্টাদশী তরুণী জিন্স ও বাঘের চামড়ার মত রং ও ডিজাইনের জামা পড়িয়া রাজপথে সাইকেল চালাইয়া দিব্যি সাহসী ভঙ্গিতে চলিয়াছে সামনের পানে।
তার চেহারা-সুরুত কিছুটা বাংলা ছায়াছবির অন্যতম নায়িকা-মৌসুমীর মত হওয়ায় হঠাৎ করিয়া মৌসুমী অভিনীত-'বাঘিনী কন্যা' ছবিটির কথা মনে পড়িয়া গেল। সেই ছবিতে মৌসুমীর অভিনয় ও তার উপর অন্যায়ের প্রতিশোধ নেয়ার দৃশ্যগুলো মনে রাখিবার মত বৈকি।
রাজপথে আজকাল হুন্ডা, সাইকেল, গাড়ি চালনা করিতে রমনীদের দেখা বিরল কোন ঘটনা নহে। সেই তরুণী তেজস্বিনী, প্রতিবাদিনী কিনা জানিনা ? তথাপি শুধু সাইকেল চালনার কারণে জনতা কর্তৃক তাকে বাঘিনী কন্যা অভিহিত করা কতটা যুক্তিযুক্ত ভাবিয়া কূল পাইতেছিনা।
জনতার বুঝি খাইয়া কাজ নাই। কে কি করিল তাই নিয়া হাসিয়া মাতিয়া থাকে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




