বলা হয়ে থাকে মা-বাব সব সন্তানকে সমান ভালবাসেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশ, সমাজ, পরিবার, পরিবেশ ভেদে দেখা যায় কোন না কোন কারণে মা-বাবারা প্রথম ও শেষ সন্তানকে একটু বেশিই ভালবাসেন।
প্রথম সন্তানের কারনে একজন মেয়ে/নারী প্রথম মা হয় এবং একজন পুরুষ প্রথম বাবা হওয়ার গৌরব ও কৃতিত্ব অর্জন করেন। প্রথম মা ও বাবা ডাক শোনেন সে কারণে প্রথম সন্তানকে সব সময়ই ভালবাসেন মনে রাখেন।
শেষ সন্তান পরিবারের সব থেকে কনিষ্ঠ সদস্য। সেই কারণে সবাই তাকে আদর করে। আর মা-বাবা যেহেতু কোন সন্তান নিতে পারবেননা। তাই শেষ সন্তানের প্রতি থাকে তাদের বিশেষ টান।
১ম ও শেষ সন্তানের প্রতি তাদের এই বিশেষ টান বা দুর্বলতা অন্য সন্তানরা ঠিকই বুঝতে পারেন এবং মনোকষ্ট পান কিন্তু কখনো তা প্রকাশ করেননা আবার ক্ষেত্র বিশেষে প্রকাশ করেন।
এক গবেষনায় দেখা গেছে মধ্যম সন্তানটি সবচেয়ে স্মার্ট হন। এমনও দেখা যায় মৃত প্রথম সন্তানের স্মৃতি বাবা-মা সরা জীবন বয়ে বেরান।
বাবা-মাকে দেখাশোনা করা সব ছেলে সন্তানেরই কর্তব্য কিন্তু আমাদের সমাজে বড় ছেলের উপরই পরে সব দায়-দায়িত্ব। আর এ কারণে নিজের সবকিছু বিসর্জন দিয়ে বড় সন্তান তার দায়িত্ব পালন করেন সর্বাত্মক। মধ্যম ও ছোট সন্তানেরা তাই গা বাঁচিয়ে চলে।
আবার কোন কোন পরিবারে মেঝ ও ছোট সন্তানেরাই হাল ধরেন সংসারের।ব্যতিক্রম কখনই উদাহরন নয়।
কেন মা-বাবা প্রথম ও শেষ সন্তানকে বেশি ভালবাসেন তার কারণ বিশেষভাবে উৎঘাটিত হয়নি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




