নতুন বছর এসেছে। কিন্তু এখনও কোন রম্য লেখা হলনা। তাই কি কয়? হাসি ছাড়া রম্য নয়। আসুন এবার রম্যর জগৎ থেকে ঘুরে আসি।
১।
প্রাইমারী স্কুল পড়ুয়া ৩/৪ জন ছেলে তারেকদের বাসায় টিভেতে রেসলিং দেখছে। শরীরে তাদের টানা টান উত্তেজনা। কে হারে কে জিতে ?
উহ্ রক, জনসিনা........এদের দেখলেই কেমন ভাল লাগে।
হঠাৎ তারেকের দাদী টিভির রুমে এসে পড়েছে। উনি টিভির দিকে তাকিয়ে বললেন-এই এসব কি দেখছিস, ল্যাংটা-লুংটা হইয়া ব্যাডারা কি কুস্তা কুস্তি করতাছে। বন্ধ কর। টিভির চ্যানেল পাল্টে গেল।
দাদী চলে যেতেই আবার রেসলিং।
ফাহিম বলল-ইস্ তোর দাদী কিস্সু বুঝেনা। ওরা ল্যাংটা কোথায় ওরাতো ছোট প্যান্ট পরে আছে।
কথা শুনে সবাই হেসে উঠল-হা.হা.হা.............................................
২।
স্কুলে টি.এন.ও সাহেব আসবেন। সব বচ্চারা পরিস্কার পরিচ্ছন্ন পোশাক পড়েছে। শুধু হিমালয় ছাড়া।
স্যার-হিমালয়, আজকেও ময়লা ড্রেস পরে এসেছিস। যা এখনি ওয়াশ রুমে চলে যা। টি.এন.ও স্যার চলে গেলে ক্লাশে আসবি।
ক্লাশে টি.এন.ও সাহেব প্রবেশ করেছেন। বাচ্চারা দাড়িয়ে সালাম দিল।
টি.এন.ও- বস, বস, সবাই বস। তোমরা কেমন আছ ?
সমস্বরে সবাই বলল-ভাল।
টি.এন.ও- আচ্ছা। বলত আমাদের পতাকার রং কি ?
লাল-সবুজ।
টি.এন.ও-ভেরি গুড। এবার বল-যুদ্ধ কবে হয়েছিল ?
এক ছাত্র-(ক্লাস টুয়ের) স্যার গত কাল।
টি.এন.ও-গতকাল মানে ?
ছাত্র-গতকাল টিভিতে দেখলাম পুলিশ ও ডাকাদের বন্দুক যুদ্ধ। তাই যুদ্ধ গতকাল হয়েছে।
টি.এন.ও-হেসে বললেন ও তাই। বেশ বলেছ। আর আমারে মুক্তিযুদ্ধ হয়েছিল-১৯৭১ সালে।
টি.এন.ও-বলত হিমালয় কোথায় ?
সব বাচ্চারা চুপ। কেউ কথা বলছেনা।
টি.এন.ও-তোমরা জাননা হিমালয় কোথায় ?
একজন ছাত্র দাড়িয়ে বলল-স্যার, আমাদের ওয়াস রুমে।
টি.এন.ও-প্রমান কি ?
ছাত্র-স্যার ওখানে আমাদের ক্লাশমেট হিমালয় বসে আছে।
এবার টি.এন.ও ক্লাশ টিচারের দিকে তাকান আর ক্লাশ টিচার টি.এন.ও সাহেবের দিকে তাকিয়ে উত্তর খোঁজার চেষ্টা করছেন।
৩।
কি দোস্ত বিয়া করবিনা।
না দোস্ত এখন না। এখনতো আমি বেকার। আগে আকার লাগাই তার পর বিয়া।
তা আকারটা কি ?
গতকাল প্রেমিকা ছাতা ধরিয়ে দিয়ে বলল-আকারটা ঠিক করে নিয়ে এস।
এই তোর আকার ??????
৪।
বন্ধু কবে নতুন ঘর দিবি ?
আগে নিজের পায়ে দাড়াই। তারপর।
এখন তাহলে কার পায়ে দাড়িয়ে আছিস ?
নিজের পায়েই দাড়িয়ে আছি কিন্তু এটা অর্থনীতির না।
অর্থনীতির পায়ে আগে দাড়াই, তারপর ঘর দিব।
অর্থনীতিরও পা আছে ?
আছে মানে পুরাদরে আছে!!!!!!!!!!!!!
৫।
চাচা আপনি ওরে নিমাই কন কেরে ? ওর নামতো নিমাই না।
আরে অয় আমারে প্রতিদিন নিমপাতা আইনা দেয়। তাই নিমাই কই।
এখন থাইকা আমি আপনারে জামপাতা আইনা দিমু।
আমারে তয় জামাই কইবেন!!
কথা শুনে চাচা-লা-জবাব।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




